September 12, 2026, 8:16 am
শিরোনামঃ
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা মিরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য নৌকা ভ্রমণ ও পিকনিক নৌযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে কমিটির সম্পাদক ও তার ঘনিষ্ট ভাড়াটের যোগসাজশে আহসান উল্লাহ কাচারী মসজিদের আয়ের উৎস্য নিয়ে বানিজ্য চলছে টাংগাইল সহ দেশের বিভিন্ন জেলায়,সরকারি ধান-চাল কেনায় অনিয়ম বঞ্চিত কৃষক, লাভবান অসাধু চক্র শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে…
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাঘায় ট্রেনের ধাক্কায় আহত সিএনজি যাত্রীর মৃত্যু

Reporter Name

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোঃ

রাজশাহীর বাঘায় ট্রেনের ধাক্কায় আহত সিএনজির যাত্রী মোহাম্মদ পরিস্কার রহমান (৪৫) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চার দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা গ্রামের মৃত ভাদু আলী প্রমানিকের ছেলে।

জানা যায়, গত ৬ অক্টোবর সিএনজি ভাড়া করে পরিস্কার রহমান তার ছেলে সাহাদত হোসেন কে রাজশাহীতে ডাক্তার দেখিয়ে বাড়ি ফির ছিলেন। রাত ১১টার দিকে সিএনজিটি নন্দন গাছি কুটিপাড়া রেলগেইটে পৌঁছলে ঈশ্বরদী থেকে রাজশাহী গামী একটি ট্রেন সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএন জির যাত্রী মোহাম্মদ পরিস্কার রহমান,

তার স্ত্রী সাহেদা বেগম, ছেলে সাহাদত হোসেন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মোহাম্মদ পরিস্কার রহমানকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত‍্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের ছেলে সাহাদত আলী বলেন,আমার শ্বাসকষ্টের সমস্যার জন্য পার্শ্ববর্তি লালপুর উপজেলার রামপাড়া গ্রামের মাহাবুল হোসেনের সিএনজি ভাড়া করে বাবা-মার সাথে রাজশাহীর ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টারে ডাক্তার দেখাতে যাই। ডাক্তার দেখানো শেষে রাতে বাড়ি ফেরার সময় সিএনজি নন্দনগাছি কুটিপাড়া রেলগেটে পৌঁছলে একটি ট্রেনের সাথে ধাক্কালাগে।

এতে সিএনজি উল্টিয়ে পাশের খালে পড়ে গিয়ে আমরা সবাই আহত হই।সে আরও বলেন, এখানে গেটম্যানের ব্যবস্থা থাকলে হইতো এই দুর্ঘটনার শিকারে পড়তে হতো না এবং বাবাকে অকালে হারাতে হতো না।



Our Like Page
Developed by: BD IT HOST