October 17, 2026, 9:15 am
শিরোনামঃ
গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাঘায় ফেন্সিডিলসহ আটক-১

Reporter Name

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ নবাব আলী (৪৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শুক্রবার(২৮ অক্টোবর)দুপুরে উপজেলার আলাইপুর মন্ডলপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত নবাব আলী উপজেলার আলাইপুর গ্রামের খলিল মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(২৮ অক্টোবর) দুপুরে গোপন আলাইপুর এলাকার নবাব আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।এ সময় তার বাড়িতে তল্লাশি করে শয়ন কক্ষের খাটের নিচে থেকে দুটি বস্তায় রাখা ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় তাকে নগদ ১৫ হাজার ৯০০ টাকা ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আটককৃত নবার আলীর নামে মাদক দ্রব্য আইনে একটি মামলা দেওয়া হয়েছে।শনিবার(২৯ অক্টোবর)সকালে বিজ্জ আদালতে প্রেরণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST