November 5, 2026, 3:14 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাজার সড়কে ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বারের উদ‌্যোগে বসানোহল রোড ডিভাইডার

Reporter Name

নুর মোহাম্মদ সিকদার:

কক্সবাজার জেলার উখিয়ার ঐতিহ‌্যবাহী কুতুপালং বাজারটিতে রোড ডিভাইডার না থাকার ফলে প্রায়ই ঘটতো দুর্ঘটনা ও সব সময় লেগে থাকত তীব্র যানজট যার ফলে মানুষের ভোগান্তি যেন শেষ নেই অবশেষে রাজাপালং ইউপির কুতুপালং (৯নং ওয়ার্ড)’র বার বার নির্বাচিত ইউপি সদস‌্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বারের প্রচেষ্টায় বসানো হল রোড ডিভাইডার।

বুধবার (২৩ অক্টোবর) উখিয়ার রাজাপালং ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মেম্বার ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন’র উদ্যোগে ও এনজিও সংস্থা ব্রাকের সহযোগিতায় কুতুপালং বাজার এলাকায় বসানো হল ডিভাইডার যার ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে বাজার এলাকায়, তৈরী হল যানজটমুক্ত পরিবেশ।

এদিকে একাধিক স্থানীয় ও ব‌্যবসায়ীরা জানান,বাজার সড়কে রোড ডিভাইডার না থাকার কারণে যানবাহনগুলো ট্রাফিক আইন মেনে চলাচল না করায় প্রায়ই সময় যানজট লেগেই থাকত। এখন রোড ডিভাইডার বসানোর পর আর সেই যানজট নেই বাজার এলাকা এখন যানজট মুক্ত হওয়ায় ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ প্রসঙ্গে: উখিয়ার রাজাপালং ইউপির ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার বলেন,কুতুপালং বাজার এলাকা যানজট মুক্ত করতে আমার এই উদ‌্যোগ। এখন সব ধরনের যানবাহন ট্রাফিক সিগন্যাল অনুযায়ী চলাচল করছে। এর ফলে যানজট নিরসন,দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাচ্ছেন পথচারীরা। আর কোন ড্রাইভার এলোমেলো ভাবে গাড়ি চালাতে পারবেনা। জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে আমি মনেকরি।



Our Like Page
Developed by: BD IT HOST