May 20, 2026, 7:05 am
শিরোনামঃ
দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিপুল পরিমাণ টাকাসহ প্রকৌশলী আটক

Reporter Name

প্রথম বাংলা – ২৫ লাখ ৮৫ হাজার টাকা, ১০ হাজার ডলার ও প্রায় এক কেজি স্বর্ণালংকারসহ শিক্ষার্থীদের কাছে আটক হয়েছেন গণপূর্ত বিভাগের এক নির্বাহী প্রকৌশলী।

বৃহস্পতিবার রাতে আটক পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদকে দুদকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বৃহস্পতিবার রাতে পটুয়াখালী থেকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। বরিশাল নগরীর চৌমাথায় সড়ক শৃঙ্খলার দায়িত্বে থাকা শিক্ষার্থীদের হাতে তিনি আটক হন।

পরে সেনাবাহিনীর সদস্যদের কাছে নেওয়া হলে তাকে কোতয়ালী থানায় টাকাসহ হস্তান্তর করা হয়।

পুলিশ পরে তাকে পটুয়াখালী জেলা দুদকের সহকারী পরিচালক সোমা সরকারের কাছে হস্তান্তর করে।

সড়কে শৃঙ্খলার দায়িত্বে থাকা বিএনসিসি সদস্য শাকিল হোসেন বলেন, তাকে টাকা, ডলার, অলংকার ও ব্যাংক চেকসহ পাই আমরা বিষয়টি সেনাবাহিনীর টহল টিমকে জানাই।

ওসি মোস্তাফিজুর জানান, নির্বাহী প্রকৌশলী টাকা, ডলারের সঠিক পরিমাণ ও উৎসের প্রমাণ দিতে পারেননি।



Our Like Page
Developed by: BD IT HOST