November 23, 2026, 12:06 pm
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহের কিংবদন্তি,শিক্ষাবিদ, আও য়ামী লীগের দুর্দিনের কান্ডারি, জননেতা সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নগরীর আল মগীর মনসুর মেমোরিয়াল (মিন্টু) কলেজে পারিবারিক আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বর্নাঢ্য এই রাজনীতিক ব্যক্তিত্ব ৮১ বছর বয়সে ২৭ আগস্ট রবিবার রাত ১১ টার দিকে নগরীর নেক্সাস কার্ডিয়াক হাস পাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।

মরহুমে দোয়া মাহফিলে ত্রিশাল থেকে নির্বাচিত এমপি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী,জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান,পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ,জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ গাজী হাসান কামাল, সাবেক এমপি ও মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাফিয়া খাতুন, ফুলবাড়িয়া উপজেলা আ ওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত মতিউর রহমানের সুযোগ্য সন্তান মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়সহ বিএনপি,জাসদ এবং ধর্মবর্ণ নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে পরিবারের পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত মতিউর রহমান সুযো গ্য সন্তান মোহিত উর রহমান শান্ত তার পিতার জন্য সক লের কাছে চেয়েছেন।দোয়া পরিচালনা করেন ময়মনসিংহ বড় মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল হক।



Our Like Page
Developed by: BD IT HOST