July 19, 2026, 10:22 am
শিরোনামঃ
নিউইয়র্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গীত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার ঠোঁট-তালুকাটা শিশুদের ফ্রি চিকিৎসায় অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন উপদেষ্টা *উত্তর কাফরুলে অবৈধ নির্মাণ ও জমি দখলের অভিযোগ, রাজ্জাকের আতঙ্কে এলাকাবাসী* লামায় গভীর রাতে সশস্ত্র হামলার অভিযোগ: ভাঙচুর, নারী লাঞ্ছনা ও প্রাণনাশের আতঙ্কে খোলা আকাশের নিচে অসহায় পরিবার মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা গ্রহণ করতে হবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর সংগঠন গেরিলা বাহিনী কেন্দ্রীয় কমিটি পরিবর্তন সভাপতি আনোয়ার’সাধারণ সম্পাদক আবু বক্কর কে শুভেচ্ছা ও অভিনন্দন ভালুকায় মাদক কারবারির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। ‎ নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভালুকায় মাদক কারবারির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। ‎

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহের ভালুকায় মাদক ব্যাবসায় জড়িত থাকার অভিযোগে এক যুবক ও তার মাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে বিক্ষুব্ধ জনতা তাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

শুক্রবার (১৭ জুলাই),উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ একত্র হন। পরে মাদক কারবারির অভিযোগে আওলাতলী গ্রামের বাসিন্দা পারভেজ মিয়া (২৫) ও তার মা পারভীন আক্তারকে (৪০) আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

‎আটক পারভেজ মিয়া আওলাতলী গ্রামের জামাল উদ্দিন ওরফে জামাল ড্রাইভারের ছেলে। পারভীন আক্তার তার মা।

‎পুলিশের তথ্য অনুযায়ী,জামাল উদ্দিনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় অন্তত পাঁচটি মাদক মামলা রয়েছে। প্রায় এক মাস আগে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।

‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,পারভেজ ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে একাধিক -বার সামাজিকভাবে সতর্ক করা হলেও তারা কার্যক্রম বন্ধ করেননি। এতে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ তৈরি হয়।

স্থানীয়দের ভাষ্য,শুক্রবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর প্রায় এক হাজার মানুষ জামাল উদ্দিনের বাড়ির সামনে জড়ো হন। একপর্যায়ে পারভেজ ও তার মাকে আটক করা হয়। এ সময় বাড়ির অন্য সদস্যরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা-ছেলেকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে,পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়। পরে সেখানে আগুন ধরিয়ে দিলে তিনটি আধাপাকা বসতঘর,চারটি টিনশেড ঘর,একটি রান্নাঘর এবং বাড়ির পাশে রাখা একটি মোটরসাইকেল পুড়ে যায়। স্থানীয়দের দাবি,উদ্ধার হওয়া মাদকের একটি অংশও আগুনে পুড়ে গেছে।

‎আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের ইমাম শফিকুল ইসলাম বলেন,সারাদেশে মাদক নির্মূলে সরকারের যে উদ্যোগ রয়েছে,তারই অংশ হিসেবে এলাকাবাসী একত্র হয়েছে। পরে অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়া হয়।

‎হবিরবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন গণমাধ্যমকে বলেন,দীর্ঘদিন ধরে মাদক কারবারির কারণে এলাকাবাসী পরিবারটির ওপর অতিষ্ঠ হয়ে পড়েছিল। ছোট ছোট ছেলেরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মো.শাহজাহান বলেন, পরিবারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারির অভিযোগ ছিল। একাধিকবার সতর্ক করার পরও তারা কার্যক্রম বন্ধ করেনি। শুক্রবার সকালে দুই-তিন গ্রামের মানুষ একত্র হয়ে তাদের আটক করেন। পরে পুলিশ এসে মা-ছেলেকে হেফাজতে নেয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন,খবর পেয়ে আমরা মা ও ছেলেকে আটক করেছি। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক নারীর স্বামীর বিরুদ্ধেও মাদকের পাঁচটি মামলা রয়েছে। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষুব্ধ জনতা বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

‎তিনি আরও বলেন,পরিবারটি মাদক কারবারির সঙ্গে জড়িত। এ ঘটনায় নতুন মামলার প্রস্তুতি চলছে। আটক মা ও ছেলের বিরুদ্ধে থানায় আগের কোনো মামলা রয়েছে কিনা,তা এখনও যাচাই করা হয়নি।



Our Like Page
Developed by: BD IT HOST