July 19, 2026, 6:57 pm
শিরোনামঃ
অ‍্যাসাল লংআইল‍্যান্ড চ‍্যাপ্টারের অভিষেক ও বাবিকিউ পার্টি -২০২৬ অনুষ্ঠিত সভাপতি-শাহীন ও সাধারণ সম্পাদক নাছির নির্বাচিত কোন পরীক্ষা না দিয়েই চাকরি, মন্ত্রণালয়ে যোগদান করতে এসে ধরা তনু হ’ত্যা মামলার প্রথম আসামি সম্পর্কে নতুন তথ্য দিলেন আইনমন্ত্রী সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক আয়োজিত “টাউন হল সভা সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং বিভিন্ন অপরাধ প্রতিরোধে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং অনুষ্ঠিত সোমবার শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও ৩৫ লাখ টাকা লুট: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৯ শাহজাদপুর কর্মসূচি (এডিবি) এর আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঠোঁট-তালুকাটা শিশুদের ফ্রি চিকিৎসায় অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন উপদেষ্টা

Reporter Name

প্রথম বাংলা:দেশে প্রতিবছর প্রায় ৫ হাজার শিশু জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যার সম্মুখীন হয়। এসব শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে বিনামূল্যে বিশেষ অস্ত্রোপচার কর্মসূচি। (শনিবার, ১৮ জুলাই) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ বলেন, বিশ্বব্যাপী প্রতি ৫০০ থেকে ৬০০ নবজাতকের মধ্যে একজন ঠোঁট বা তালুকাটা ‍সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। বাংলাদেশে প্রতি বছর প্রায় পাঁচ হাজার শিশু এই জন্মগত সমস্যার মুখোমুখি হয়। একটি সফল অস্ত্রোপচার শুধু একটি মুখ নয়, বরং একটি পুরো জীবন বদলে দেয়।

উদ্বোধন শেষে উপদেষ্টা জানান, স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ শুরু করেছে সরকার।

এছাড়া বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সেবা এবং হাসপাতালের সব কার্যক্রম ডিজিটালাইজড করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

জন্মগত ত্রুটি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সময়মতো অস্ত্রোপচার নিশ্চিত করতে সরকারের সমন্বিত উদ্যোগের কথা জানান ইসমাইল জবিউল্লাহ।

বিনামূল্যে অস্ত্রোপাচারের উদ্বোধন শেষে সরকারি কর্মচারি হাসপাতালের কল সেন্টারের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST