January 20, 2026, 3:05 am
শিরোনামঃ
ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ইউনূসের দুঃশাসনে মানুষের প্রাণ এখন খেলনা:সিন্ডিকেটের দৌরাত্ম্যে চিকিৎসার আগেই মৃত্যু রাজধানীতে ১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই চকরিয়া প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ রাজধানীর তেজতুরী বাজারে চাঞ্চল্যকর মোসাব্বির হত্যায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা পুলিশ (ডিবি) তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জের ধরে দিঘারকান্দার নিবীহ রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসী ইয়াসিন গং ময়মনসিংহে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত ১ম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভূরুঙ্গামারীতে ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার করে পুলিশ

Reporter Name

খালেদা পারভীন ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সদর ইউনিয়নের ভোটহাট গ্রামে ভূরুঙ্গামারী থানা পুলিশ ২৭ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে হাতেনাতে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় উক্ত গ্রামে রাত ১৯.৩৫ মিনিটের সময় ভোটহাট মুক্তিযোদ্ধা মার্কেটের আঃ আজিজ এর চায়ের দোকানের পিছনে শফিকুল ইসলাম (২২),নামে একজনকে আটক করে তার দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির বাম পার্শ্বের কোমর হতে নীল রংয়ের ৩ টি জিপার প্রতিটি ব্যাগের ভিতরে ২০০ পিস করে মোট ৬০০ (ছয় শত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।পরে আসামীকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে উক্ত ইয়াবা ট্যাবলেট গুলি ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে মাদক সেবীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে।আসামি শফিকুল ইসলাম উক্ত এলাকার দলের ভিটা শাহা আলীর পুত্র।

উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানার মামলা নং-২৯,২৭ এপ্রিল ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) রুজু করা হয়।ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও বলেন মাদক ও জুয়ার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এবং এই অভিযান আরো জোরদার করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST