December 6, 2025, 3:28 am
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট দেয়ায় ৭জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

Reporter Name

মাজহারুল ইসলাম।।পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কলেজছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে সাতজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার বরিশাল সাইবার আদালতে ভুক্তভোগী ওই তরুণী মামলা করেন।আদালত মামলাটি মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন– সৌদি আরব প্রবাসী নাসির উদ্দিন, তার স্ত্রী চম্পা বেগম, বাবা আলকাজ উদ্দিন, ছোট ভাই প্রবাসী বশির হাওলাদার, মঠবাড়িয়া পৌর শহরের বিয়ে রেজিস্ট্রার মাহমুদুল হাসান খন্দকার, মো. মামুন ও সোহাগ সর্দার।

মামলার সূত্রে জানা যায়,মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া গ্রামের প্রবাসী নাসির উদ্দিন পূর্বপরিচয়ের সূত্র ধরে ওই ছাত্রী ও তাঁর ছোট ভাইকে সৌদি আরব পাঠানের আশ্বাস দিয়ে ৭ লাখ ১৭ হাজার টাকা নেন।কিন্তু বিদেশে নিতে না পারায় ওই তরুণীর পরিবার নাসিরের কাছে টাকা ফেরত চায়।কিন্তু নাসির ও তাঁর পরিবার টাকা ফেরত না দিয়ে প্রতিহিংসাবশত ওই তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। একই সঙ্গে নাসির উদ্দিনের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হয়েছিল মর্মে পৌর শহরের বিয়ে রেজিস্ট্রার মাহমুদুল হাসানের মাধ্যমে জাল কাবিন তৈরি করে ফেসবুকে ছড়ানো হয়।

এর আগে নাসিরের বিরুদ্ধে অভিযোগ দিতে গিয়ে ওই ছাত্রী মঠবাড়িয়া থানার সাবেক ওসি নূরুল ইসলাম বাদলের দ্বারা হেনস্তা হওয়ার অভিযোগ তোলেন।এ বিষয়ে গত এপ্রিলে বরিশাল পুলিশের ডিআইজি এস এম আখতারুজ্জামনের কাছে লিখিত অভিযোগও করেন।



Our Like Page
Developed by: BD IT HOST