February 11, 2026, 3:30 pm
শিরোনামঃ
ময়মনসিংহে হিন্দু ব্যবসাযীকে নিজ দোকানে কুপিয়ে হত্যা ও নগদ টাকা সহ মালামাল লুট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মঠবাড়িয়ায় দরখাস্তকারীর ওপর হামলা,সেনাবাহিনীর উদ্ধার

Reporter Name

মঠবাড়িয়া প্রতিনিধি :মোঃ বেল্লাল জোমাদ্দার:

পিরোজপুরের মঠবাড়িয়ায় মিরুখালী মৌজার বিরোধী জমির তদন্ত কালীন সময়ে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার কার্যালয় দরখাস্ত কারী গোলাম কবির (৫৮) এর ওপর প্রতিপক্ষের হামলা ও অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।গত সোমবার (১৪ অক্টোবর)বিকেলে মিরুখালী ইউনিয়নের ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তার জিল্লুর হোসেনের (তহসিলদার)কার্যালয় এ ঘটনা ঘটে।মঠবাড়িয়ার সেনাবাহিনীর দরখাস্ত কারীকে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করেন।

দরখাস্তকারী গোলাম কবির মিরুখালী গ্রামের মৃত মোঃ নুরুল ইসলাম এর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়,গোলাম কবির গত ১২ আগষ্ট ২৪’উপজেলা নির্বাহী অফিসার এর বরাবরে বাদী হয়ে একই এলাকার প্রতিপক্ষ হাবিবুর রহমান,মনজুরুল হক মহারাজ,ইলিয়াস উদ্দিন,এ কে এম মাসুম বিল্লাহ,একেএম শহীদুল্লাহ কে বিবাদী করে তাদের বিরুদ্ধে ১ একর ৫০ শতাংশ জমি জোর পূর্বক দখলের অভিযোগ এনে দরখাস্ত দেয়।

উপজেলা নির্বাহী অফিসার ওই দরখাস্ত খানা মিরুখালী ইউনিয় নের ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা(তহসিলদার)জিল্লুর হোসে নকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।এরপর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা জিল্লুর হোসেন বিবাদীদের পর পর দুইবার নোটিশ করলেও প্রতিপক্ষ বিবাদীগণ তদন্তের বিষয়টির গুরুত্ব না দিয়ে নানা টালবাহানা শুরু করেন।পুনরায় নোটিশ দেওয়া হলে গত সোমবার বিকেলে তদন্ত কার্যক্রম চলাকালীন সময় প্রতিপক্ষ মৃত একেএম সেলিম মুন্সির ছেলে একেএম মাসুম বিল্লাহ দরখাস্তকারী গোলাম কবির এর ওপর হামলা করে ও হত্যার হুমকি দেয়।

এ সময় প্রতিপক্ষের ভয়ে অবরুদ্ধ করে পড়ে গোলাম কবির অবরুদ্ধ অবস্থায় মঠবাড়িয়া সেনা ক্যাম্পে ফোন দিলে তাকে সেনাবাহিনীর উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।গোলাম কবির জানান, আমি ঢাকায় থাকি। বিবাদীগন বাড়িতে না থাকার সুযোগ নিয়ে আমার ১ একর ৫০ শতাংশ জমি জবর দখল করে নেয়।বর্তমানে আমার জীবনের নিরাপত্তা নেই। বিবাদীরা আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে।

এ বিষয় গোলাম কবির মঙ্গলবার (১৫ আগষ্ট)
বিকেলে মঠবাড়িয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বরাবরে জীবনের নিরাপত্তা চেয়ে ও প্রতিপক্ষ কর্তৃক জবরদখল হওয়া এক ১ একর ৫০ শতাংশ জমি পাওয়ার জন্য আবেদন করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST