September 1, 2026, 12:42 pm
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলো : ঈদের ছুটির সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এসব বিষয়ে জানান।

 

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ঈদের সাত দিনের ছুটিতে বাজার ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, জ্বালানিসহ কিছু বিষয়ে সমাজে একটা অস্থিরতা রয়েছে। সেগুলো নিরসনে মন্ত্রীদের কাজ করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

অন্যদিকে বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। তিনি বলেন, নারী নির্যাতন এবং ধর্ষণের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর সঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয় জোরদার করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। এ সরকারের অন্যতম অগ্রাধিকার ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচার করা।

 

তিনি আরও জানান, বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে আনা পরিবর্তন অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ, যা পরবর্তী সময়ে সংসদে অনুমোদনের জন্য পাঠানো হবে। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) একটি বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাড, শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত খতিয়ে দেখতে কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান : সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST