May 25, 2026, 7:10 am
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময় দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে আবাসিক হোটেলে র‍্যাবের অভিযান : মাদকসহ আটক ৭

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ নগরীর স্টেশন রোডের “নিউ রূপ মহল আবাসিক হোটেল”-এ যৌথ অভিযান চালিয়ে র‍্যাব-১৪ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতজনকে আটক করেছে। এর মধ্যে পাঁচজন নারী ও দুইজন মাদক ব্যবসায়ী রয়েছেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ময়মনসিংহ-এর তথ্যের ভিত্তিতে বুধবার (২০ মার্চ) রাত ১১টা থেকে বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হোটেলের পাঁচটি কক্ষ থেকে পাঁচ নারীকে এবং একটি কক্ষ থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, তানভীর রায়হান (আসলাম) ও রিয়াজ

মাদক ও অবৈধ কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ তদন্তে উঠে এসেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে হোটেলটি থেকে মাদক ব্যবসা ও অবৈধ দেহব্যবসার সঙ্গে জড়িত। অভিযানের সময় তারা দরজা বন্ধ করে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনী দরজা ভাঙার উদ্যোগ নেয়। পরে তারা বাধ্য হয়ে আত্মসমর্পণ করে।

আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, তারা প্রায় ৩,০০০ পিস ইয়াবা টয়লেটের কমোডে ফেলে ফ্লাশ করে দেয়।

অভিযান শেষে র‍্যাব-১৪-এর কমান্ডার শামসুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে জানান, হোটেলটি দীর্ঘদিন ধরে অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নজরে এনে পরিকল্পিতভাবে অভিযান চালায় এবং অপরাধীদের আটক করে।

আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গণমাধ্যম কে জানিয়েছেন, ময়মনসিংহে মাদক ও অসামাজিক কার্যকলা প রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহি নীর পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST