November 22, 2026, 9:19 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে কোতোয়ালি পুলিশের অভিযানে ১০ ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ৩১ মার্চ ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, রমজান মাসে এবং আসছে ঈদকে সামনে রেখে বিভাগীয় নগরীকে ছিনতাই, চুরি ও পকেটমারমুক্ত এবং জনসাধারণের চলাচল ও কেনাকাটা নিরাপদ করতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়া লী থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে কোতোয়ালি পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১৫ জনকে গ্রেফতার করেছে।

ওসি শাহ কামাল আকন্দ জামান, বৃহস্পতিবার রাতে ছিন তাইকারী চক্র অপরাধ সংঘটনের উদ্দেশ্যে একত্রে হয়ে প্রস্তুতি গ্রহন কালে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌ কশ টীম পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের খেলার মাঠের উত্তর পাশ থেকে ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করে। তারা হলো,উৎপল চন্দ্র দে, রিফাত,মোঃ আরিফ হোসেন,শুভ,সোহেল,মোঃ বকুল মিয়া,আবু বক্কর সিদ্দিক ওরফে সকাল ও মোঃ সুজন মিয়া,তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া আকুয়া বাশবাড়ি কলোনী এলাকা থেকে আরো দুই ছিনতাইকারী আকাশ ও শফিকুলকে গ্রেফতার করা হয়।অপরদিকে এসআই জোবায়ের খালিদের নেতৃত্বে একটি টীম বাঘমারা এলাকা থেকে মানব কংকাল চুরির দায়ে আলোচিত মানব কংকাল চোর শাকিল হোসেন ওরফে হাড্ডি শাকিলকে গ্রেফতার করা হয়।

এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম ঢাকা জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে প্রতারনা ও আত্ম সাৎ মামলার আসামী মোঃ মাজহারুল ইসলাম ও মোঃ শিশির মিয়াকে গ্রেফতার করে। এছাড়া এসআই মাসুদ জামালী ও হারুন অর রশিদ পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত আরো দুই পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো,মোঃ রাসেল মিয়া ও মোঃ আকাশ। এদের মাঝে ব্যক্তির নামে একাধিক মামলায় পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST