August 25, 2026, 2:58 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে ছাদ থেকে পড়ে নিহত সেই তরুণীর ত্রিপলা ভদ্র একা মুমিনুন্নিছা কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ নগরীর ১৩ তলা বনানী ভবনের ছাদ থেকে পড়ে নিহত অজ্ঞাত তরুণীর পরিচয় মিলেছে।

তিনি ময়মনসিংহ মুমিনুন্নিছা কলেজের অর্নাস প্রথম বর্ষেরশিক্ষা র্থী ছিলেন।শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৮টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তরুণীর নাম ত্রিপলা ভদ্র একা (২০)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বারুইপাড়া গ্রামের নেপাল চন্দ্র ভদ্র এবং লিপি দত্ত দম্পতির মেয়ে। ত্রিপলা নগরীর কালীবাড়ী কবরস্থান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতে।

এর আগে, এদিন দুপুর সোয়া ১টার দিকে নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় ১৩ তলা বনানী নামক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মৃত্যুবরণ করে ওই তরুণী।

ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত তরুণী এই ভবনে আসা যাওয়া করতেন প্রেমঘটিত বিষয় থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, দুপুর ১টা১১ মিনিটে নীল জামা পরিহিত এক তরুণী ভবনে প্রবেশ করেন। পরে লিফটের মাধ্যমে ভবনের ছাদে চলে যান। দুপুর ১টা ১৪ মিনিটে এই তরুণী নিচে পড়ে যান।

ওসি আরও বলেন, তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।



Our Like Page
Developed by: BD IT HOST