May 4, 2026, 9:36 am
শিরোনামঃ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধ ন স্বাধীন সাংবাদিকতা,মতপ্রকাশের অধিকার গণমাধ্যমের নিরা পত্তা নিশ্চিতে কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রামগতির কৃতি সন্তান রিয়াজ ঢাকা মহানগররীতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, তদবির করলেই ‘অপরাধী’ গ্রেফতার ১৫২ বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে হত্যা :পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন আসামি গ্রেফতার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে : ত্রাণমন্ত্রী পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী ::তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহে এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ড্রাইভার শামীম মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকুয়া বাইপাস এলাকা থেকে মানচুরা (২৬) নামের এক তরুণীকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায় ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ও তার সহযোগী ড্রাইভার শামীম মিয়া। পরে তাকে একটি বোতলে পানিজাতীয় কিছু খেতে দিলে তিনি অচেতন হয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

পরে ১২ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আকুয়া বাইপাস এলাকায় র‍্যাব কার্যালয়ের সামনে অচেতন অবস্থায় ওই তরুণীকে ফেলে রেখে যায় বলে স্থানীয়রা জানান। পরে পথচারী ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে ভিকটিমের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে এবং তদন্ত শুরু করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. শিব্বিরুল ইসলামের নেতৃত্বে এসআই আন্নান অভিযান চালিয়ে ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত শামীম মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠান।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST