March 12, 2026, 8:05 pm
শিরোনামঃ
ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট ময়মনসিংহে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে সাড়ে ৩২ লক্ষ টাকার সম্পদ স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে বন‍্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বিএনপি নেতা ওয়াহাব আকন্দ

Reporter Name

প্রথম বাংলা-বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন‍্যা দুর্গতদের মধ‍্যে ত্রাণ বিতরণ করেছে বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।বুধবার (৯ অক্টোবর) দুপুরে ধোবাউড়া উপজেলার সদর, পোড়াকান্দলিয়া ও বাঘবেড় এলাকায় দুর্গতদের মধ‍্যে এই ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় বন‍্যা দুর্গদের উদ্দেশ‍্যে ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিএনপি গনমানুষের দল। দেশের যেকোন দুর্যোগে বিএনপি পাশে থাকে। এরই ধারাবাহিকতায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের সর্বস্তরের নেতাকর্মীরা রাতদিন বন‍্যার্থদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামী দিনের বিএনপির এধরনের কর্মকাণ্ড অব‍্যাহত থাকবে।

এ সময় বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, সহসভাপতি মিনহাজুল আবেদিন রাসু, গৌতম, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ, মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিক, সাধারণ সম্পাদক তিথি, স্বেচ্ছাসেবক দল নেতা রিপন তালুকদার, সেলিম সাজ্জাদ, যুবদল নেতা আলমগীর, ঝিকু, মোস্তাক প্রমূখ।

পরে এদিন বিকালে হালুয়াঘাট উপজেলার কাজিয়াকান্দা এলাকায় বন‍্যা দুর্গতদের মধ‍্যে ত্রাণ বিতরণ করেন বিএনপি নেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।



Our Like Page
Developed by: BD IT HOST