January 24, 2026, 10:43 am
শিরোনামঃ
এই নিষ্ঠুরতা ‘ফিক্সড ডিপোজিট’ হয়ে রইল কারাগারে বন্দী সাদ্দাম: স্ত্রী ও সন্তানের মুখ দেখা হলো না শেষবারের মতোও, ফাঁস হওয়া অডিও: ‘হাসিনার বিচার সুষ্ঠু হয়নি, তবুও পলিটি ক্যালি জিনিয়াস’—মার্কিন কূটনীতিকের স্বীকারোক্তি দুঃশাসন-দুর্নীতির বিরুদ্ধে গণরোষের হাতপাখা—কুড়িগ্রাম-৩ এ ক্ষমতার অপশাসনের ‘শেষ ঘন্টা’ নোয়াখালী চৌমুহনীতে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন শীত নিবারনে কম্বল বিতরণ করেছে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ গফরগাঁওে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত ওয়ারিশদের দাবি প্রত্যাখ্যান করে ধর্মবোনের ওপর দায়ভার অর্পণ—প্রশাসনের নজরদারির দাবি: আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন ঘিরে নগরী জুড়ে যৌথ নিরাপত্তা মহড়া উপজেলা প্রশাসন উলিপুরে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা বিষয়ে মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে বৃক্ষমেলা”২০২৫”এর উদ্বোধন,মেলা থেকে অন্তত একটি গাছ কেনার আহবান

Reporter Name

প্রথম বাংলা : ১৫ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তাতারা মেলা থেকে অন্তত একটি গাছ কেনার আহ্বান জানান সকলকে। বুধবার (২ জুলাই) বিকালে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গণে উদ্বোধন করা হয় এই বৃক্ষমেলার। মেলাটি উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।

বৃক্ষ রোপনে সকলকে উৎসাহী করতে প্রধান অতিথি বলেন, বৃক্ষ হচ্ছে শস্য ভান্ডার। খাদ্যশস্যের প্রধান উৎস হচ্ছে এই গাছ’গাছ স্বজীবী আমরা পরজীবী”এটি আমাদের অক্সিজেন ও খাবার দিচ্ছে’গাছ লাগানো সওয়াবের কাজ। আপনারা মেলা থেকে অন্তত একটি গাছ কিনবেন। বৃক্ষমেলা প্রকৃতপক্ষে গাছ লাগানোর একটি সামাজিক আন্দোলন, একটি ক্যাম্পেইন। সবাইকে সারাবছর গাছ লাগানোর আহবান জানান প্রধান অতিথি।

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’এই প্রতিপাদ্যে র স্লোগানে জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের যৌথ উদ্যোগে শুরু হওয়া বিভাগীয় বৃক্ষমেলা আগামী ১৬ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় প্রায় ৩২টি স্টল স্থান পায়। ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জায়গার নির্ধারিত নার্সারি মালিকরা এ স্টলগুলোতে বৃক্ষ নিয়ে আসেন।

বৃক্ষ ও বৃক্ষমেলার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন,আমরা মান বজাতি কতোটা নির্বোধ’নির্বিচারে গাছ কাটছি,বন ধ্বংস করছি। যে গাছ কিনা মানবজাতির জন্য খাবার তৈরি করছে”বিপরীতে আমরা কিছু তৈরি করতে পারিনা। ঔষধি গাছগুলো মানুষের ঔষধ তৈরিতে ব্যবহার হচ্ছে’আমরা যে কার্বন ডাই অক্সাইড নির্গত করছি সেটা গাছ শোষণ করে নিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে গাছ লাগানোর ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার’বায়ু দূষণ রোধ করার একমাত্র উত্তম উপায় হচ্ছে বেশি করে গাছ লাগানো।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন,ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম,ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।

এর আগে বৃক্ষমেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় হতে সার্কিট হাউজ চত্বর পর্যন্ত গিয়ে শেষ হয়।

আলোচনা অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ও জেলা দপ্তরসমূহের কর্মকর্তাগণ,বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সাধারণ জনগণ,শিক্ষার্থীবৃন্দ,সাংবাদিকবৃন্দ-সহ আরো অনেকে উপস্থিত ছিলেন মেলাতে শিক্ষার্থীসহ প্রচুর দর্শনার্থীর ভিড় দেখা যায়।



Our Like Page
Developed by: BD IT HOST