February 8, 2026, 8:32 am
শিরোনামঃ
ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ৩ ফেব্রুয়ারি সচিবালয় এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ 
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের হিমায়িত প্যাকেট পাচারচক্রের ৫ সদস্য গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মানবদেহের অঙ্গ-পতঙ্গের অংশ বিশেষ (মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ বিশেষ) হিমায়িত প্যাকেটজাত করে প্লাষ্টিকের ড্রামে ভর্তি করে পাচারকালে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় মানবদেহের অঙ্গ-পতঙ্গের অংশ বিশেষ (মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ বিশেষ) হিমায়িত প্যাকেটজাত করে প্লাষ্টিকের ড্রামে ভর্তি পলিথিনে মোড়ানো ৩৫০ টি মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ বিশেষ,৩ টি ক্যাটগার্ডসহ সুই,১টি খোলা ইনজেকশনের এ্যাম্পল ও ১ টি ব্যবহৃত গ্লাভস উদ্ধার করে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা”
ডিবির ওসি আবুল হোসেন জানান, বিপুল পরিমাণ মানবদেহের অঙ্গ-পতঙ্গের অংশ বিশেষ (মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ বিশেষ) হিমায়িত প্যাকেটজাত করে প্লাষ্টিকের ড্রামে ভর্তি পলি থিনে মোড়ানো অবস্থায় পাচারের খবর পেয়ে ডিবির একটি চৌকস টিম নগরীর বলাশপুর হাক্কানীর মোড় এলাকায় শুক্রবার অভিযান চালায়। অভিযানে একটি পিক-আপ গাড়ী আটক করেন। পরবর্তীতে গাড়ীটি তল্লাশী করে পলিথিনে মোড়ানো ৩৫০ টি মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ বিশেষ, ৩টি ক্যাটগার্ডসহ সুই, ১টি খোলা ইনজেকশনের এ্যাম্পল ও ১টি ব্যবহৃত গ্লাভস উদ্ধার করে।গ্রেফতারকৃরা হলো, নজরুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মুমিনুর রহমান, দেওয়ান মোঃ অমিত ও মোঃ খুরশিদ আলম।

ডিবির ওসি আরো জানান,বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ ক্রমে বিধি মোতাবেক প্রাণি সম্পদ অধিদপ্তরের অতিরিক্ত জে লা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহাবুবুল আলম এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তানভিন সুলতানা দ্বয়ের মতামতের ভিত্তিতে উদ্ধারকৃত মহিলাদের গর্ভফুল সাদৃশ্য আলামতগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় এবং ফরেনসিক পরীক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। গ্রেফতারকৃতদের বরাত দিয়ে ওসি আবুল হোসেন বলেন, বিভিন্ন হাসপাতাল থেকে সংগ্রহীত গর্ভফুল ক্রয়-বিক্রয় চক্রের সদস্য।

গ্রেফতারকৃতের দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ধামরাই, ঢাকা সহ বিভিন্ন এলকায় অভিযান পরিচালনা করে চক্রের নজরুল ইসলাম, মোঃ মুমিনুর রহমান, দেওয়ান মোঃ অমিত (৩১) ও মোঃ খুরশিদ আলমকে গ্রেফতার করে।

এদের মাঝে নজরুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের কর্মচারীদের মাধ্যমে অবৈধভাবে মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ সংগ্রহ করে হিমায়িত করার পর ড্রাইভার মোঃ রুহুল আমিনের মাধ্যমে ঢাকার ধামরাই এলাকার মোঃ মুমিনুর রহমান (৩২)-এর নিকট সরবরাহ করে থাকে। সরবরাহকৃত মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ আসামী মোঃ মুমিনুর রহমান ও দেওয়ান মোঃ অমিত (৩১) চক্রের অন্যান্য সদস্যদের মাধ্যমে কোনপ্রকার বৈধভিত্তি বা অনুমতি ব্যতিত প্রক্রিয়াজাত ও ক্রয়-বিক্রয় করে আসছে।



Our Like Page
Developed by: BD IT HOST