August 1, 2026, 12:33 pm
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে যুবলীগের তারুণ‍্যের উত্তাল জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

প্রথম বাংলা – বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে স্বাগ ত জানিয়ে ময়মনসিংহে জেলা ও মহানগর যুবলীগের যৌ থ উদ‍্যোগে তারুণ‍্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে নগরীর রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমানের সভাপতি ত্বে ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আখেরুল ইমাম সোহাগ ও মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক রাসেল পাঠানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডি য়াম সদস‍্য জুয়েল আরেং (এমপি)।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু,মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত,আমোকসুর সাবেক ভিপি ও মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি অধ‍্যাপক গোলাম ফেরদৌস জিল্লু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক সামিউল আমিন ,সদস‍্য বজলুল করিম মীর,সৌরিন আরেং সেং,আজিজুর রহমান খান তামিম,শহিদুল ইসলাম কবির। উপস্হিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক এইচ. এম ফারুকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশকে সফল করতে বিভিন্ন উপজেলা ও মহানগরের অন্তর্গত আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা দলে দলে বিশাল মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে সমাবেশ স্থলে সমবেত হন ।

আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের অন‍্যতম সদস‍্য আসাদুজ্জামান খান রুমেল,মহানগর যুবলীগের অন‍্যতম সদস‍্য গোলাম মোস্তফা কামাল শামীম,যুবলীগ নেতা মারুফ মুন্নাসহ জেলা,মহানগর,সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি,সাধারণ সম্পাদক,আহবায়ক,যুগ্ন আহবায়ক,সদস‍্য ও নেতা-কর্মীবৃন্দ।

সমাবেশপূর্বে গত ২১ জুলাই কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক সামিউল আমিন ও ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্মআহবায়ক এইচ এম ফারুক ত্রিশাল,মুক্তাগাছা ও ফুলবাড়ীয়া উপজেলা যুবলীগের সাথে মতবিনিময় করে।



Our Like Page
Developed by: BD IT HOST