April 21, 2026, 12:22 am
শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ লক্ষীপুরে হাজী ফতেহ মোহম্মদীয় দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে মাদ্রাসা সুপার অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী সাংবাদিক ইকরাম হোসেনের পিতার মৃত্যুতে ডিআরইউ’র শোক দীর্ঘ ১৪ বছর পর যুবদলের কর্মী সম্মেলন হয় ১২ নং চরশাহী ইউনিয়নে নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে শম্ভুগঞ্জে চাঁদার টাকা না পেয়ে বাড়িঘর ভাঙচুর, হত্যাচেষ্টা ও লুটপাট : তদন্তের দায়িত্বে পিবিআই

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চর নিলক্ষীয়া ভাটিপাড়া, ডাকঘর শম্ভুগঞ্জ এলাকার এক নারী তার নিজের দখলীয় জমিতে ঘর নির্মাণ করতে গেলে সন্ত্রাসীদের চাঁদাবাজি, হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যাচেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী মাহমুদা খাতুন (৩৫) এ ঘটনায় আদালতের শরণাপন্ন হন।

বাদী মাহমুদা খাতুন অভিযোগ করেন, তিনি তার জমিতে ঘর নির্মাণের জন্য ইট, বালু ও সিমেন্ট আনেন। এ সময় এলাকার একদল সন্ত্রাসী তার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করে।

তিনি চাঁদা দিতে অস্বীকার করলে, গত ০২ মে ২০২৫ শুক্রবার দুপুর ১২টা) পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায়।

তারা এলোপাতাড়ি ভাঙচুর চালিয়ে ঘরে থাকা ফ্রিজ, খাট, আলমারি, ফ্যান, টিনের বেড়া ভেঙে ফেলে। এতে আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়। এছাড়াও ঘরে রাখা সুটকেস ভেঙে ভেতরে থাকা ধান বিক্রির ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

অভিযোগে জানা যায় , হামলার সময় বাদীনিকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরা হয়। কয়েকজন সন্ত্রাসী তার পরিধেয় বস্ত্র টেনে ছিঁড়ে শ্লীলতাহানি করে এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে প্রহার করে আহত করে।

তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা অস্ত্র তাক করে হত্যার হুমকি দেয় এবং জানায়, চাঁদার টাকা না দিলে নতুন ঘর নির্মাণ করতে দেওয়া হবে না। মামলা করলে বাদী ও তার পরিবারকে খুন করে লাশ গুম করবে বলেও হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করতে না পেরে অবশেষে বাদী মাহমুদা খাতুন আদালতের দ্বারস্থ হন। আদালত মামলাটি আমলে নিয়ে সঠিক তদন্তের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কাছে তদন্তের দায়িত্ব অর্পণ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান একটি রাজনৈতিক দলের নেতার শ্লেটারে এরা চাঁদবাজী সহ বিভিন্ন অপকর্ম করছে।

চর নিলক্ষীয়া ভাটিপাড়া এলাকায় এই ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে চলেছে। ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মামলায় চাঁদাবাজি, ভাঙচুর, লুটপাট, শ্লীলতাহানি ও হত্যাচেষ্টা উত্থাপন করা হয়েছে। আদালতের নির্দেশে এখন তদন্ত করছে পিবিআই।
এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা—সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত হবে।



Our Like Page
Developed by: BD IT HOST