September 10, 2026, 3:51 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মসিকের ভাষা সৈনিক আব্দুল মতিন পাঠাগার উদ্বোধন

Reporter Name

প্রথম বাংলা – শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে ভাষা সৈনিক আব্দুল মতিন পাঠাগার উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক উম্মে সালমা তানজিয়া। আজ বেলা সাড়ে ১২ টায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের সাথে নিয়ে এ পাঠাগার সকলের জন্য উন্মুক্ত করেন তিনি।

এ সময় তিনি বলেন, আমরা যদি আমাদের অতীতকে জানতে চাই, ভবিষ্যতকে গড়তে চাই এবং বর্তমানকে সুন্দর করতে চাই, তবে বই পড়ার কোন বিকল্প নেই। এ প্রজন্মকে বই পড়তে হবে। এ প্রজন্মেরই কিছু মানুষ এই পাঠাগার দ্রুত উদ্বোধনের জন্য যোগাযোগ রক্ষা করেছে। সুতারং আমি বিশ্বাস করি ময়মনসিংহের বর্তমান প্রজন্ম পাঠাগারে আসবে এবং তাদের মনন আরও সমৃদ্ধ হবে।

প্রশাসক আরও বলেন, তরুণ প্রজন্মের জ্ঞান ও চেতনার বিকাশে ক্রমান্বয়ে বিভিন্ন কর্মসূচি চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। নানা প্রতিযোগিতা, পুরস্কার, পাঠচক্র ইত্যাদির মাধ্যমে তরুণ প্রজন্মের সাথে পাঠাগারের সম্পৃক্ততা বাড়ানোর হবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ পাঠাগারটি রবিবার ব্যতীত প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত চালু থাকবে। উদ্বোধনকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সচিব সুমনা আল মজিদ, প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা সহ অন্যান্য প্রকৌশলী বৃন্দ, বৈষম্য বিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্রবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST