February 8, 2026, 7:16 am
শিরোনামঃ
ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ৩ ফেব্রুয়ারি সচিবালয় এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ 
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মাদারীপুরের ৫ সাংবাদিক বরিশালে গ্রেফতার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ;

মাদারীপুরের ৫ সাংবাদিক চাঁদাবাজির দায়ে বরিশালের গৌরনদী থানায় পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা তারা চার দোকান মালিককে ভয়ভীতি দেখিয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে তাদেরকে আটক করে থানা পুলিশ।বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে এ ঘটনা ঘটে।সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৫ ব্যাক্তি হলেন- মাদারীপুর জেলা সদরের শহীদ হারুন সড়কের খান সাহেবের গলির আলাউদ্দিন মাস্টারে র ছেলে আব্দুল্লাহ আল-মামুন মাদারীপুর প্রেসক্লাবের কোষা ধ্যক্ষ ও (প্রতিদিনের সংবাদসহ স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার),দুতখালী এলাকার আব্দুল হক হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদার (দৈনিক গণকন্ঠ), নতুন মাদারীপুর এলাকার আজিজ মুন্সীর ছেলে লিখন মুন্সী (দৈনিক আমার বার্তা),চরমুগুরিয়া গ্রামের মৃত শাহ্জাহান তালুকদারের ছেলে নাসিরউদ্দিন তালুকদার (দৈনিক আলোকিত প্রতিদিনের স্টাফ রিপোর্টার),

ঝিকরহাটি এলাকর মৃত আব্দুল মোতালেব শেখের ছেলে এমদাদুল হক শেখ (দৈনিক খবরের আলো)এ ব্যাপারে ওই বাজারের ভুক্তভোগী মিষ্টির দোকানদার ও মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব মাইজপাড়া গ্রামের মৃত আবুল কালাম মাতুব্বরের ছেলে নাহিদ হাছান বাদী হয়ে ৫ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে গৌরনদী থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১ বছর আগে আসামিরা আমার দোকানে এসে দোকানের বিভিন্ন ধরনের ছবি তুলে আমাকে ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে ১২শ টাকা নিয়ে যায়।গত ২৩ মার্চ বিকাল ৪টার দিকে ওই আসামিরা বাকাই বাজারে এসে আমাদের অনুমতি ব্যতিরেকে আমার দোকানসহ সাক্ষী মিলন বাড়ৈ ও তাকিফের দোকানের ছবি তুলতে থাকে।

আমিসহ সাক্ষী মিলন বাড়ৈ ও তাকিফের দোকানের ছবি তোলার কারণ জিজ্ঞাসা করলে আসামিরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বলেন- “আপনাদের দোকান অপরিষ্কার। মোবাইলে ধারণকৃত এ ছবি পত্রিকাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে আপনাদের ব্যবসার ক্ষতিসাধন হবে”- এসব বলে ভয়ভীতি প্রদর্শন করেন।এ সময় আমাদের প্রত্যেক দোকানদারের কাছে দুই হাজার টাকা (মোট ৬ হাজার টাকা) দাবি করেন আসামি রা। এছাড়া আসামিরা সাক্ষী তরুলক্ষ নাথ নাগের কাছে নিজেদের পানি উন্নয়ন বোর্ডের সদস্য পরিচয় দিয়ে বাকাই বাজারের তার (তরুলক্ষ) দোকানসহ বাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করে সঠিক নয় বলে জানায়।তখন তরুলক্ষ নাথের কাছে আসামিরা ৫ হাজার টাকা দাবি করে।

আমাদের সন্দেহ হলে আসামিদের কৌশলে দোকানের ভেতর বসিয়ে রেখে বিষয়টি থানা পুলিশকে জানাই। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা অভিযুক্ত দের পুলিশের কাছে সোপর্দ করেন।গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, ওই বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে বৃহস্পতি বার রাতেই চাঁদাবাজির মামলা করা হয়েছে।আটক ওই ৫ জনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে বরিশাল সিনিয় র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



Our Like Page
Developed by: BD IT HOST