February 11, 2026, 4:35 pm
শিরোনামঃ
ময়মনসিংহে হিন্দু ব্যবসাযীকে নিজ দোকানে কুপিয়ে হত্যা ও নগদ টাকা সহ মালামাল লুট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মাদারীপুরে ছাত্রদল-যুবদল সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ১০

Reporter Name

রিপনচন্দ্র মল্লিক, মাদারীপুর:

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারে যুবদল ওছাত্রদলে র দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে কালকিনি পৌরসভার পাঙ্গা শিয়া এলাকার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরে কালকিনি উপজেলা যুবদল নেতা শামীম মোল্লার সঙ্গে উপজে লা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল মুন্সির বিরোধ চলে আসছি ল।এরই জেরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে এদের মধ্যে ৫ জনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয় ন্ত্রণে আনে পুলিশ।এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।’



Our Like Page
Developed by: BD IT HOST