September 12, 2026, 7:54 am
শিরোনামঃ
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা মিরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য নৌকা ভ্রমণ ও পিকনিক নৌযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে কমিটির সম্পাদক ও তার ঘনিষ্ট ভাড়াটের যোগসাজশে আহসান উল্লাহ কাচারী মসজিদের আয়ের উৎস্য নিয়ে বানিজ্য চলছে টাংগাইল সহ দেশের বিভিন্ন জেলায়,সরকারি ধান-চাল কেনায় অনিয়ম বঞ্চিত কৃষক, লাভবান অসাধু চক্র শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে…
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মানবাধিকার কমিশন দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে: চেয়ারপারসন

Reporter Name

প্রথম বাংলা:মানবাধিকার লঙ্ঘনের শিকার ভুক্তভোগীদের পক্ষে জাতীয় মানবাধিকার কমিশন দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি আরও বলেছেন, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতে কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজারস্থ কমিশনের কার্যালয়ে ভুক্তভোগীদের সঙ্গে মতবিনিয়ম করে জাতীয় মানবাধিকার কমিশন।

 

এ সময় মইনুল ইসলাম চৌধুরী আশা প্রকাশ করে বলেন, ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশসহ সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো অক্ষুণ্ণ রেখে তা দ্রুত আইনে পরিণত হবে।

 

তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

মতবিনিময় সভায় জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ জাতীয় সংসদে আইনে রূপান্তরের প্রক্রিয়ায় মানবাধিকার কমিশনের ক্ষমতা খর্ব হওয়ার আশঙ্কা প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা বলেন, এটি হলে জাতীয় মানবাধিকার কমিশন পূর্বের মতো দুর্বল প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।

 

কমিশনের কমিশনার মো. নূর খান বলেন, একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে পরিবার ও সমাজও ক্ষতিগ্রস্ত হয়। তাই কমিশন ভুক্তভোগীদের পাশে থাকবে এবং কোনও চাপের কাছে মাথানত করবে না।

 

কমিশনার অধ্যাপক মো. শরীফুল ইসলাম বলেন, মানবাধিকার সুরক্ষার প্রশ্নে কমিশন পক্ষপাতদুষ্ট হবে না এবং ন্যায়সঙ্গতভাবে কাজ করবে।

 

কমিশনার ইলিরা দেওয়ান বলেন, বর্তমান অধ্যাদেশের আলোকে কমিশন তার আইনি ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবে এবং স্বাধীনভাবে কাজ করবে।ড. নাবিলা ইদ্রিস বলেন, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো কিভাবে আইনে পরিণত হবে, অপরিবর্তিত অবস্থায় থাকবে কি না এ বিষয়ে তারা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

 

সভায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট’র (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, র‌্যাবের গুলিতে পা হারানো লিমন, পুলিশ হেফাজতে মৃত্যুর শিকার জনির ভাই রকি, জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে মাথায় গুলিবিদ্ধ কাজল মিয়া, গণপিটুনিতে হত্যার শিকার দিপু দাসের পরিবার এবং গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা উপস্থিত ছিলেন।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST