October 15, 2026, 1:22 am
শিরোনামঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি

Reporter Name

প্রথম বাংলা-মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনী র নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, ৭ এপ্রিল সোমবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়া ভবনের টপ ফ্লোরে বাংলাদেশের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান সম্পন্ন করে। বাংলাদেশের উদ্ধারকারী দলের সম্মানে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

উদ্ধার কার্যক্রমের পাশাপাশি, বাংলাদেশের চিকিৎসক দল কর্তৃক গুরুতর আহত ০৪ জন রোগীর জটিল অস্ত্রোপচার সহ সর্বমোট ১৬২ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। উল্লেখ্য যে, বাংলাদেশের মেডিকেল টিম কর্তৃক অদ্যাবধি সর্বমোট ৬১৯ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আগামীকাল, মেডিকেল টিম কর্তৃক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের মান্দালয় শহরে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST