September 22, 2026, 12:57 pm
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মেঘনায় জলদস্যুর হামলায় জেলে নিহত, লাশ উদ্ধার

Reporter Name

নূর মোহাম্মদঃ

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে ইলিশ ধরার নৌকায় জলদস্যুরা হানা দিয়েছে। এঘটনায় ১২ বছর বয়সী মো. হাসান নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মেঘনার নদীর রামগতির গজারিয়া এলাকা থেকে কিশোর হাসানের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে কমলনগর উপজেলার লুধুয়া এলাকার মাঝ নদীতে জেলেদের নৌকায় দস্যুরা হানা দেয়।

নিহত হাসান কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের মো. সিরাজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মাতাব্বরহাট মাছঘাটের দেলোয়ার মাঝি ও বশির মাঝির নৌকা নিয়ে জেলেরা মেঘনা নদীতে মাছ ধরতে যায়। রাতে মাছ ধরে ফেরার পথে জলদস্যুরা তাদের নৌকায় হানা দেয়। অস্ত্রের মুখে নগদ টাকা, মাছ, জালসহ সকল মালামাল নিয়ে যায়।

এ সময় জলদস্যুদের হামলায় নজু বয়াতি ও হাসান নদীতে পড়ে নিখোঁজ হয়। হামলায় আরও চার জেলে আহত হয়। নিখোঁজ দুই জেলের একজনের মরদেহ উদ্ধার হয়েছে। বিকেলে অপর জেলে নজু বয়াতিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন মজু চৌধুরীরহাট নৌ পুলিশের ইন্সপেক্টর মো. আবু তাহের। তিনি বলেন, জলদস্যুদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।



Our Like Page
Developed by: BD IT HOST