September 21, 2026, 2:53 am
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু

Reporter Name

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে এক তরুণীকে (১৭) অপহরণের খবর শুনে হার্ট অ্যাটাকে তার বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই তরুণীর ভাই বাদী হয়ে গত শনিবার রাতে থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লার জয়নাল মিয়া (৫৮)।

ভুক্তভোগীর পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ওই তরুণীকে প্রাইভেটকারে তুলে সিলেটে নিয়ে যায় একদল ব্যক্তি। সেখানে মুস্তফা, জয়নালসহ চার-পাঁচজন তাকে তিন দিন ধরে নির্যাতন করে একটি চক্রের কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে দেন। চক্রটি নিয়ে যাওয়ার সময় তরুণী গাড়ি থেকে কৌশলে পালিয়ে এক স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে মেয়েকে অপহরণের কথা শুনে ঘটনার এক দিন পর ১ জানুয়ারি রাত ৯টায় তার বাবা হার্ট অ্যাটাকে মারা যান। ভুক্তভোগী তরুণীর মামা বলেন, মেয়েকে অপহরণের কথা শুনে তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। এই দুই ঘটনায় পরিবারটি এলোমেলো হয়ে গেছে। উপহার দেওয়ার কথা বলে ফোন করে রাস্তায় ডেকে তাকে প্রাইভেটকারে তুলে নেওয়া হয়। পরে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

নির্যাতিতা তরুণীর ভাই বলেন, মামলা করার পর থেকে আমাদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে। তারা আমার বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে বিক্রি করে দিতে চেয়েছিল।

জানতে চাইলে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারভুক্ত দুই আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্য আসামিদের গ্রেপ্তার করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST