October 23, 2026, 7:08 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মোহনপুরে থামছেনা রনি বাহিনীর দৌরাত্ম, মোবাইল দোকানে চুরি

Reporter Name

মোহনপুর প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুরে একটি মোবাইল দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মোবাইল সেট,কম্পিউ টার ও মোবাইল মেরামত সরঞ্জামসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার ধুরইল বাজারে একটি দোকানে এই ঘটনা ঘটে।খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৯ টার দিকে দোকা নে তালা দিয়ে দোকান মালিক তরিকুল বাড়ি চলে যান। সকালে দোকান খুলতে এসে দেখেন তালা ভাঙা। পরে ভেতরে প্রবেশ করে দেখেন মনিটর, পিসি, মোবাইল ফোন, মোবাইল সার্ভিসিং মেশিন ও ড্রয়ারে থাকা নগদ টাকাও নেই।

তরিকুল টেলিকমের মালিক ধুরইল তালুকদারপাড়া এলাকার ওয়াজেদের ছেলে তরিকুল জানান,তার দোকানে মনিটর,পিসি,৩১ টি মোবাইল ফোন,৩টি মোবাইল সার্ভিসিং মেশিন,ব্যাটারী,চার্জার,মেমোরী কার্ড ও ড্রয়ারে থাকা নগদ সাড়ে ১১ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। যার মূল্য দেড় লাখ টাকা।

ধুরইল বাজারের নাইটগার্ড ও বিভিন্ন সুত্র হতে প্রাপ্ত তথ্যের মাধ্যমে জানাগেছে,চুরি সংগঠিত হওয়ার আগে কিশোরগ্যাং লিডার রনি,আশরাফুল,স্বপন, মিলনসহ ৫/৭ জনের একটি দল চুরি হওয়া দোকানে র পাশে বসে আড্ডা দিচ্ছিল। চুরি সংগঠিত হওয়ার আগে রনি দোকান মালিক তরিকুলকে ফোন দিয়ে তার অবস্থান জানতে চেয়েছে বলেও জানায় তরিকু ল।এ বিষয়ে মোহনপুর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী দোকান মালিক তরিকুল ইসলাম। অভিযোগ পেয়ে মোহনপুর থানা পুলিশের এসআই আবু জাহেদ শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পান।

দোকান মালিক তরিকুল জানান,
পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর রনি তাকে ফোন করে মামলা করলে ভবিষ্যতে আরো খারাপ হবে বলে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিচ্ছে সেকারণে সে ভয়ে বাড়ি হতে বের হতে পারছেনা।উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারী শনিবার রাত ১০ টার সময় কিশোরগ্যাং লিডার রনি ও তার দলবল দেশীয় অস্ত্র ঠেকিয়ে ধুরইল ইউপির বিও পোস্ট মাস্টার সানোয়ার হোসেনকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই করে।

দীর্ঘদিন যাবত একটি কুচক্রী মহল অন্যায় কাজে রনি ও তার দলবলকে ব্যবহার ও সহায়তা করায় এলাকায় মাদক,চুরি,ছিনতাই,চাঁদাবাজি ও রক্তা রক্তির ঘটনা ঘটছে বলে জানান সচেতন নাগরিক রা।এবিষয়ে মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোহা. সেলিম বাদশাহ বলেন,চুরি সংগঠিত হওয়ায় অভি যোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি তদন্ত চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST