প্রথম বাংলা : ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে ধারণ করে প্রতিবছরের ন্যায় এবারও দেশব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬। সোমবার (২৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও সচেতন না গরিক কমিটি (সনাক) কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয়ে র সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতি ত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো: গোলাম মাসুম প্রধান।
এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের দপ্তরপ্রধানগণ,সনাক ও টিআই বি প্রতিনিধি, এনজিও কর্মী, শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপনায় জানানো হয়, ময়মনসিংহ জেলায় ৭টি বিষয়ের আলোকে জেলার ১০১টি ওয়েব পোর্টালের মধ্যে ৬টি দপ্তরের ওয়েব পোর্টাল শতভাগ হালনাগাদ পাওয়া যায়। ৫০ শতাংশের উপরে হালনাগাদ রয়েছে এমন প্রতিষ্ঠান ৮৫টি, আর ৫০ শতাংশের নিচে হালনাগাদ রয়েছে এমন প্রতিষ্ঠান ১৬টি।
বর্তমান ডিজিটাল বাংলাদেশে তথ্যই সবচেয়ে বড় শক্তি অবারিত তথ্য প্রবাহের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা জরুরি। প্রত্যেকটি দপ্তরে একজন করে ফোকাল পয়েন্ট কর্মকর্তা থাকা উচিৎ, যার মাধ্যমে প্রয়োজনের সময় সাধারণ মানুষ কোনো হয়রানি ছাড়া সঠিক তথ্য পেতে পারে। এছাড়াও সকল দপ্তরের ওয়েবপোর্টাল শতভাগ হালনাগাদ করা জরুরি।
সভাপতি বলেন, তথ্য অধিকার আইন-২০০৯ জনগণের অধিকার সুরক্ষার আইন, তবুও শতভাগ হালনাগাদ ওয়েব পোর্টাল রয়েছে মাত্র ৬টি দপ্তরের, এটি বৃদ্ধি করতে হবে। যে তথ্য প্রকাশযোগ্য এবং সার্বভৌমত্বের ক্ষতি করবে না, তা সকল জনগণের জন্য অবারিত ও উন্মুক্ত রাখতে হবে এবং এর বাস্তবিক প্রয়োগ করতে হবে। যেকোনো উন্নয়ন প্রকল্পের তথ্য জানার অধিকার সকলের জন্য অবারিত। নির্দিষ্ট সাইনবোর্ডে উন্নয়ন প্রকল্পের নাম,বরাদ্দের পরিমাণ, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।
তথ্য প্রাপ্তির অধিকার রাষ্ট্রের কাছে নাগরিকের আইনগত অধিকার প্রকাশযোগ্য তথ্য দিতে তালবাহানা কোনোভাবে ই কাম্য নয়। তবে সরকারি দপ্তরের সীমাবদ্ধতাও বুঝতে হবে যে কোনো কর্মকর্তা তদন্তাধীন বিষয়ে তথ্য প্রকাশ করতে পারেনা এক্ষেত্রে আবেদনকারীকে সহিষ্ণু হতে হবে প্রত্যেকটি দপ্তরকে নিয়মিত ওয়েবপোর্টাল হালনাগাদ কর তে হবে, প্রকাশযোগ্য তথ্য নির্দিষ্ট ফরম্যাটে চাওয়ামাত্রই সরবরাহ করতে হবে। দেশটা আমাদের, সকলের সহযোগিতায় আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই।