November 14, 2026, 10:34 am
শিরোনামঃ
গুলি ও হুমকিতে সাংবাদিকতার কণ্ঠরোধ বন্ধ করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে কলম চলবে “নতুন ব্যবসা সৃষ্টি,ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও কৌশল বাস্তবায়ন” শীর্ষক আলোচনা সভা ও জিডিএস ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড ২০২৬ বার্ষিক জুডিশিয়াল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত সাংবাদিকদের প্রবেশে প্রেস ক্লাবের সদস্যপদ বাধ্যতামূলক—এ কেমন মানসিকতা মেয়র পদপ্রার্থীদের? সাংবাদিকতার স্বাধীনতা কি প্রেস ক্লাবের সদস্যপদের কাছে জিম্মি? গণপুর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বামী-স্ত্রীর ৪০ কোটি টাকার সম্পদ, উৎস অনুসন্ধানে মাঠে দুদক সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক “নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে গাজা,ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার বদলি নীতিমালা উপেক্ষা করে বছরের পর বছর একই কর্মস্থলে ঢাকা জেলার খাদ্য পরিদর্শকরা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ শহরকে যানজটমুক্ত করার প্রয়াশে জেলা প্রশাসকের পরিদর্শন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – ময়মনসিংহ শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে আজ সকাল ১০.০০ টা হতে পর্যন্ত শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ।

এ সময় উপস্থিত ছিলেন মাছুম আহম্মেদ ভূঞা, পুলিশ সুপার, ময়মনসিংহ, মোঃ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর, মমতাজ উদ্দিন, সভাপতি, মোটর মালিক সমিতি, উপবিভাগীয় প্রকৌশলী, সড়ক বিভাগ, ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সময় শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে জেলা আইন শৃংখলা কমিটিতে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবয়নের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা পরিদর্শন করে উচ্ছেদ কার্যক্রমের বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করেন।

এই সময় নিম্ববর্নিত সিদ্ধান্ত নেয়া হয়-
১. শিকারীকান্দা বাইপাস এলাকার খানাখন্দ শনিবারের মধ্যে মেরামত ও সংস্কার করা হবে।
২. শিকারীকান্দা বাইপাস এলাকার নির্মান কাজ যথাসম্ভব দ্রুত সম্পন্ন করা হবে।

৩. শিকারীকান্দা হতে পাটগুদাম মোড় পর্যন্ত রাস্তা সোমবারের মধ্যে মেরামত করা হবে।
৪. পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনা আগামীকাল শনিবারের মধ্যে অপসারণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST