August 5, 2026, 12:13 pm
শিরোনামঃ
চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন, গাজীপুর ১ আসনের এমপি মজিবুর রহমান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যথাসময়েই হবে ইজতেমা, সহিংসতাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name

প্রথম বাংলা – এবারের বিশ্ব ইজতেমা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সেইসঙ্গে সহিংসতাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সিগঞ্জে আইনশৃঙ্খ লা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমাকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, তার বিষয়ে তদন্ত চলছে।সাদ এবং জুবায়ের দুই পক্ষই আমাদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে ছিল অপরাধীদের শাস্তির আওতায় আসতেই হবে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। কঠোর হস্তে তাদের দমন করা হবে।

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এবং নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুত রয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৮৫ জনের মতো পুলিশ সদস্য কাজে যোগ দেয়নি,এ সংখ্যা নগণ্য বাকি পুলিশ সদস্যরা কার্যকরী অবস্থায় রয়েছে।

এছাড়া অন্যান্য সশস্ত্র বাহিনী রয়েছে’র‍্যাব, বিজিবি রয়েছে’ নির্বাচনসহ যে কোনো অবস্থা মোকাবিলা করায় কোনো অসুবিধা হবে না।

সভায় অন্যদের মধ্যে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST