October 10, 2026, 10:55 pm
শিরোনামঃ
ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্য ও অসদাচরণে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ১৯ মিনিটে: প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা সেনবাগে নোবিপ্রবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত অটো রিকসার দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ মফিজ উল্লাহ ও মুক্তা বেগমের বিরুদ্ধে নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১ জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা -হেরোইন সহ দুই মাদক মাদক ব্যবসায়ী গ্রেফতার ৬ নং চরশাহী ইউনিয়ন, বিএনপির মহিলা দলের সম্মেলন সম্পুর্ন খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যশোর চৌগাছায় স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা

যশোর (চৌগাছা) প্রতিনিধি

ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ও আলামত উদ্ধার,বিজ্ঞ আদালতে দোষস্বীকারোক্তিমূলক জবানবন্দি ।

ঘটনার সংক্ষিপ্ত বিবরনঃ
ইং- ২৮/০৮/২০২২ তারিখ অনুমান ১১.০০ ঘটিকার সময় চৌগাছা থানার অফিসার ইনচার্জ মহোদয় সংবাদ প্রাপ্ত হয় যে, চৌগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের চৌগাছা ব্রাকপাড়া জনৈক মামুন এর বাড়ির ভাড়াটিয়া ঘরের মধ্যে শাহিদা খাতুন(২৫) এর নারীর মৃত দেহ মেঝের পড়ে আছে। সংবাদ প্রাপ্তির পর অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) মোঃ বাচ্চু শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দেহের সুরত হাল রিপোর্ট প্রস্তুত করতঃ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর প্রেরণ করেন। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের পিতা মোঃ রবিউল ইসলাম(৫৯), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-দক্ষিণ কয়ারপাড়া, থানা-চৌগাছা, জেলা-যশোর বাদী হয়ে থাকার জামাই ১। মোঃ ছেলিম উদ্দিন(৪০), পিতা-মৃত নজির মালিথা, জাতীয় পরিচয়পত্র নং-১৯৮৭৫০১৩৯ ৪০০৫৭৬১৯, মাতা-রঞ্জনা খাতুন, সাং-বৈদ্যনাথতলা চর নিয়ামতপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া এর বিরুদ্ধে এজাহার দায়ের করলে চৌগাছা থানার মামলা নং- ১৯ তাং- ২৯/০৮/২০২২ ইং, ধারা-৩০২ পেনাল কোড রুজু হয়।

হত্যার ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জেয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং আসামীকে গ্রেপ্তারের জন্য কঠোর দিক-নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার, যশোর মহোদয়ের দিক-নির্দেশনায় যশোর ক-সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব বেলাল হোসেন মহোদয়ের তত্ত্বাবধানে ওসি চৌগাছা থানা, যশোর জনাব মোঃ সাইফুল ইসলাম সবুজ মহোদয়ের এর নেতৃত্বে ইন্সপেক্টর ( তদন্ত) জনাব ইয়াসিন আলম চৌধুরী এবং সাব-ইন্সপেক্টর / মোঃ মেহেদী হাসান, সাব-ইন্সপেক্টর/ বিপ্লব সরকার, সাব-ইন্সপেক্টর/ সৌরভ কুমার গাঙ্গুলী, সাব-ইন্সপেক্টর/ এনামুল হক সরকার সঙ্গীয় ফোর্স এর সহায়তায় মামলার রহস্য উদঘাটন পূর্বক আসামি গ্রেফতারের অভিযান শুরু করে। মাননীয় পুলিশ সুপার, যশোর মহোদয়ের অনুমতিক্রমে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ইং ২৯/০৮/২০২২ তারিখ অভিযুক্ত প্রধান আসামি মোঃ ছেলিম উদ্দিন(৪০) কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আসামী হত্যার দায় স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্য মতে হত্যার ব্যবহৃত একটি রশি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে । আসামীকে আদালতে তাদের নিজেদের হত্যার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

উদ্ধারকৃত আলামতঃ
১. হত্যা কাজে ব্যবহৃত রশি।
অভিনন্দন চৌগাছা আরেকটি সুন্দর এবং সফল অভিযান করার জন্য।



Our Like Page
Developed by: BD IT HOST