December 10, 2025, 11:16 pm
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যাত্রীবেশে হাইয়েস গাড়ি নিয়ে ছিনতাই; ১১ টি মোবাইল ফোন ও গাড়িসহ চক্রের গ্রেফতার করেছে সিটিটিসি

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর কদমতলী এলাকা থেকে যাত্রীবেশে হাইয়েস গাড়ি নিয়ে ছিনতাইয়ের ঘটনায় ১১ টি মোবাইল ফোন, একটি হাইয়েস গাড়ি ও একটি পাওয়ার ব্যাংকসহ পাঁচজনের এক পেশাদার ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ( সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ আকতার হোসেন (৪৫), ২। হারুনুর রশিদ (৫০), ৩। কামাল হোসেন (৪৫), ৪। মোহাম্মদ নুরুদ্দিন (৪৮) ও ৫। মোহাম্মদ হানিফ (৫৫)।

বুধবার (১৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় রাজধানীর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে এ পেশাদার ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করে সিটিটিসির এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম।

সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার (১৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের নিকট হতে ছিনতাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের ১১ টি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত তাদের একটি হাইয়েস গাড়িও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি গত এক বছর ধরে রাজধানীতে সক্রিয় আছে। তারা হাইয়েস গাড়ি নিয়ে রাতে বেরিয়ে পড়ে এবং সাধারণ যাত্রীবেশে গাড়িতে বসে থাকে। তারা সায়েদাবাদ, যাত্রাবাড়ি, রায়েরবাগ, সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকা থেকে যাত্রী তুলে পরবর্তীতে সুবিধাজনক জায়গায় নিয়ে যাত্রীকে জিম্মি করে যাত্রীর যাবতীয় সকল মালামাল লুট করে নেয়।

পরবর্তীতে লুট করা অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেয় এবং ছিনতাইকৃত মোবাইলগুলো গুলিস্তানে এসে বিক্রি করে।প্রাথমি ক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তাদের মাধ্যমে অত্যন্ত ৫০০ এর অধিক ব্যক্তি ছিনতাই এর শিকার হয়েছেন।গ্রেফতারকৃত দের বিরুদ্ধে কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST