December 5, 2025, 2:03 pm
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুরে বুড়িরহাট বাহাদুর সিংহে চলাচলের রাস্তা নিয়ে সংর্ঘষে আহত ৫

Reporter Name

মোশারফ হোসেন ভ্রাম্যমান প্রতিনিধি

রংপুর সিটি কর্পোরেশন বুড়িরহাট বাহাদুর সিংহ (মধ্য পাড়ায়)চলাচলের রাস্তা নিয়ে কথা কাটাকাটি এক পর্যায় সংর্ঘষ আহত পাঁচজন তার মধ্যে গুরুতর দুইজন সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় পরশুরাম থানার এহাজার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তার জমি নিয়ে বিরোধ চলে আসছে পরশুরাম থানায় এহাজারকারী শাকিবুর রহমান সৈকতের সাথে প্রতিবেশি রায়হান মিয়ার।বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ২৬/০৩/২০২৩ তারিখ তারাবির নামাজ শেষে রাত ১০টার দিকে আসামীদের বাড়ির সামনে প্রতিবেশী আঃ ছালাম-এর উঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিস বৈঠক হয়েছিল। শালিস বৈঠকের এক পর্যায়ে রাত ১১টার সময় আসামী ১। রায়হান মিয়া লিয়ন (২৬),পিতা-মোঃ নুরুল আমিন,২। নুরুল আমিন (৫৯), পিতা-মৃত নিজাম উদ্দিন,৩। রুহুল কুদ্দুস রুবেল (৩২), পিতা-মৃত আঃ রাজ্জাক,সর্বসাং-বাহাদুর সিংহ (মধ্য পাড়া), ৪। মোঃ আইনুল ইসলাম (৪৫),পিতা-মৌলবি মোঃ সুলতান মিয়া,সাং-গজঘন্টা (কৈপাড়া),৫। মোঃ সোহেল মিয়া (৩৫),৬। মোঃ শাকিল মিয়া (২৩) উভয় পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-কিশামত হাবু (ইন্দ্রিরার পাড়) ৭। মোঃ নাইম মিয়া (২০),পিতা-মোঃ আইনুল হক,সাং-মোছাঃ রশিদা বেগম (৫০),স্বামী-মোঃ নুরুল আমিন,৯। মোছাঃ নিশাত বেগম (২৩),পিতা-মোঃ নুরুল আমিন,১০। মোছাঃ সোনালী বেগম (৩৫),স্বামী-মোঃ রুহুল কুদ্দুস রুবেল, সর্বসাং-বাহাদুর সিংহ (মধ্য পাড়া),থানা-পরশুরাম।

আসামীরা বৈঠক চলাকালে কথার মারপ্যাঁচে উত্তেজিত হয়ে সৈকতের লোকজনদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। সৈকতের চাচা মোঃ শাহানুর ইসলাম হাসু (৫৯) আসামীদের গালিগালাজ করতে নিষেধ করলে ২নং আসামীর হুকুমে ৪নং আসামী তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে সৈকতের চাচা মোঃ শাহানুর ইসলাম হাসু (৫৯) -এর শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে মারধর করে এবং ৮নং আসামী সৈকতের চাচাকে কিলঘুষি মেরে তার শার্টের বুক পকেটে থাকা ৭,৩০০/-টাকা নিয়ে ছিনিয়ে নেয়। সেই সময় সৈকত ঠেকাতে গেলে ৫নং আসামী সোহেল মিয়া তার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে সৈকতের মাথায় আঘাত করতে গেলে উক্ত আঘাত সৈকত হাত দিয়ে ঠেকায়।যার ফলে উক্ত আঘাতে তার ডান হাতের বুড়ো আঙ্গুল ও তর্জনী আঙ্গুলের মাঝখানে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। সৈকতের জ্যোঠাতো ভাই মোঃ মতিয়ার রহমান জুলু মিয়া এগিয়ে আসলে ১নং আসামী তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে জেঠাতো ভাই মতিয়ার রহমান জুলু মিয়ার মাথায় সজোরে কোপ মারে। সেই সময় সৈকতের জেঠাতো ভাই রফিকুল ইসলাম অন্টুর স্ত্রী মোছাঃ ফুলতি বেগম (৫০) এগিয়ে আসলে ৩নং আসামী তার হাতে থাকা লোহার রড দিয়ে সৈকতের ভাবি মোছাঃ ফুলতি বেগমের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে মারধর করে এবং তার কানে থাকা ০৫ আনা ওজনের স্বর্ণের দুল যার মূল্য ২৯,০০০/-টাকা কান থেকে ছিড়ে নেয়।

সৈকতের অপর জেঠাতো ভাই লাবিব মিয়া (৩৮) এগিয়ে আসলে ৬নং আসামী তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সৈকতের ভাইয়ের মাথায় আঘাত করে। তখন সৈকতের স্ত্রী লিজা বেগম (২৭) এগিয়ে আসলে ১নং আসামী সৈকতের স্ত্রীর শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে কিল, ঘুষি মারে ও তার পরনের কাপড়-চোপড় টানাটানি করে শ্লীলতাহানীর চেষ্টা করে। জেসমিন আক্তার (৩০) ঠেকাতে গেলে ৭নং আসামী শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে কিল, ঘুষি মারে ও তার পরনের কাপড়-চোপড় টানাটানি করে শ্লীলতাহানীর চেষ্টা করে।
এছাড়াও সৈকতের মা সেলিনা বেগম (৫০) এগিয়ে আস লে ৯ ও ১০নং আসামী মায়ের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে কিল,ঘুষি মারে। তাদের ডাকচিৎকার শুনে ১। মহবুল ইসলাম (৫০),পিতা-মৃত মনির উদ্দিন,২। মোঃ বকুল মিয়া (৪০),পিতা-মৃত তমির উদ্দিন,৩। ইমরান ইসলাম (২৫),পিতা-মোঃ মতিয়ার রহমা ন জুলু,৪। আঃ জলিল (৪৫),পিতা-নুর মোহাম্মদ,সর্বসাং-বাহাদুর সিংহ (মধ্য পাড়া),থানা-পরশুরাম,মহানগর রংপুর গণসহ আশ পাশের লোকজন এগিয়ে আসলে উক্ত আসামীরা জীবন নাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে যাওয়ার সময় সৈকতের ভাবি ফুলতি বেগমের বাড়ির গেইট ভেঙ্গে বাড়িতে অনধিকার প্রবেশ করে জানালার থাই ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে। যার আনুমানিক মূল্য ৪৫,০০০ টাকার মত ক্ষতিসাধণ করে। আহতদের উদ্ধার করে অজ্ঞা তনামা কয়েকজন ব্যক্তি অটোযোগে দ্রুত রংপুর মেডিকে ল কলেজ ও হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। মেডিকেল চিকিৎসা শেষে পরশুরাম থানায় মেডিকেল চিকিৎসার সকল কাগজ পত্রসহ ১০ জনকে আসামি করে সৈকত এজাহার দায়ের করে।



Our Like Page
Developed by: BD IT HOST