May 20, 2026, 7:35 am
শিরোনামঃ
দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুরে সাংবাদিক সুমনের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট, আহত ৫

Reporter Name

ক্রাইম রিপোর্টারঃ

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর সুযোগসন্ধানী দুষ্কৃতিকারীরা রংপুর সদর উপজেলা র এক সাংবাদিকের বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট, ভাং চুর করেছে।শুক্রবার (৯ আগস্ট) রাত ৮ টার সময় উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মহাদেবপুর পশ্চিম পাড়ায় সাংবাদিক নওশের আলম সুমনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তিনি দৈনিক যায়যায়দিন ও গ্লোবাল টেলিভিশনের দুবাই (ইউএই) সংবাদদাতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক নওশের সুমন দুবাই থাকা অবস্থায় স্থানীয় ভূমিদস্যুরা তাদের জমি জবরদখল করে নেয়। কয়েকদিন আগে ছুটিতে দেশে ফিরে জমির দখল ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন তিনি। এরপর থেকেই বিভিন্ন হুমকিধামকি দিতে শুরু করে ভূমিদস্যুরা। তার প্রেক্ষিতে রংপুর সদর কোতয়ালী থানায় একটি জিডি করেন সাংবাদিক সুমন।

ঘটনার রাতে মোটরসাইকেল বহরযোগে স্থানীয় ভূমিদস্যু ও তাদের ভাড়াটে একদল দুষ্কৃতিকারী সুমনের বাড়িতে ডুকে হামলা শুরু করে। হামলায় গুরুতর আহত অবস্থায় সাংবাদিক নওশের সুমন সহ পরিবারের ৫ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

এসময় হামলাকারীরা সুমনের ঘরের ভিতরে ব্যাপক ভাংচুর চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ, ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। বাড়ির ভিতর টাটি ভেঁড়া ভাংচুর সহ বিভিন্ন গাছপালা কর্তন করেন।

হামলাকারীদের বেপরোয়া সহিংসতায় এবং হুমকি ধমকির কারণে সাংবাদিক নওশের সুমন পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে, এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুরের সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।

রংপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, আমি বিষয়টি অবগত আছি। দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। যারাই এই ঘটনার সাথে জড়িত থাকুক, আমরা তদন্তসাপেক্ষে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST