July 8, 2026, 3:29 pm
শিরোনামঃ
এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ ট্রেনে পাসপোর্ট, প্লেনেরটিকেট সহ ব্যাগ রেখে নেমে গেলেন বিদেশযাত্রী, ৯৯৯ নম্বরে ফোনে আধাঘন্টায় উদ্ধার যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র বৈঠক সাংবাদিক নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ” লক্ষ্মীপুর পৌরসভার “২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০ তারাকান্দায় মাদকের টাস্কফোর্স অভিযান: ০৩ জনকে বিনাশ্রম কারাদন্ড ও মামলা দায়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালকের যোগদান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে প্রতিবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে অনিবন্ধিত রিকশা আর চলতে দেওয়া হবে না: মেয়র তাপস

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএস সিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, রাজধানীতে অনিবন্ধিত রিকশা আর চলতে দেওয়া হবে না।বুধবার (২ আগস্ট) ধানমন্ডির একটি রিকশাস্ট্যান্ড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ডিএসসিসির মেয়র বলেন, ঢাকা মহানগরীতে অনিবন্ধিত ও অবৈধ রিকশা চলতে দেওয়া হবে না। নগর কর্তৃপক্ষ এই নিয়ম মেনে চলা নিশ্চিত করবে। এ জন্য আমরা নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নিচ্ছি। অনিবন্ধিত অতিরিক্ত রিকশা সড়কের গতি কমাচ্ছে।

তিনি বলেন, এই নগরকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে সিটি করপোরেশন নির্দিষ্টসংখ্যক রিকশার অনুমোদন দিলেও অনেকে অবৈধভাবে রিকশা নামাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৬ মে দায়িত্বভার গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রায় তিন বছর’ শীর্ষক সংবাদ সম্মেলনেও ঢাকায় অবৈধ রিকশা আর চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন মেয়র তাপস।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST