July 26, 2026, 5:41 am
শিরোনামঃ
রাজউক মহাখালী জোন অফিসের ইমারত পরিদর্শকের বিরুদ্বে দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও তা ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়েও আলোচনা বাড়ছে বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে ১০০০০ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতদের নাম মোঃ আলী হোসেন ও মোঃ আব্দুল বাছিত।শনিবার (১২ নভেম্বর ২০২২ খ্রি.) বিকাল ৪:৪৫ ঘটিকায় রমনা থানার কাকড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক কারবারি রমনা থানার কাকরাইল এলাকার গ্রিন সিটি হাউজিং ভবনের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় ডিবির একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১০ হাজার পিস ইয়াবাসহ আলী হোসেন ও আব্দুল বাছিতকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হোসেন এর নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে এবং সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের টিম লিডার হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST