July 27, 2026, 6:24 pm
শিরোনামঃ
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীর পবায় মরহুম মাহফুজ হোসেন’র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল।

জাকির হোসেন(পবা)রাজশাহী প্রতিনিধি।

রাজশাহীর পবায় বাংলাদেশ যাত্রা শিল্প ও শিল্পী উন্নয়ন পরিষদ রাজশাহী জেলার প্রতিষ্ঠাতা আহবায়ক মরহুম মাহফুজ হোসেন এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ যাত্রা শিল্প ও শিল্পী উন্নয়ন পরিষদ রাজশাহী জেলার আয়োজনে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ সংসদ সদস্য (পবা-মোহনপুর) মো. আয়েন উদ্দিন।

বাংলাদেশ যাত্রা শিল্প ও শিল্পী উন্নয়ন পরিষদ রাজশাহী জেলার ভারপ্রাপ্ত আহবায়ক মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন প্রামানিক, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আকতার ফারুক।

এসময় আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রা শিল্প ও শিল্পী উন্নয়ন পরিষদ রাজশাহী জেলার যুগ্ন- আহবায়ক আবুল কালাম আজাদ, রেজাউল করিম, সাবদার আলী, ফরজ আলী, পবা শাখার সভাপতি শ্রী গুরুপদ সরকার ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, মোহনপুর শাখার সভাপতি আক্কাস আলী ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বাগমারা শাখার সভাপতি মুকবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, চারঘাট উপজেলা শাখার সভাপতি ইমরান হোসেন, দুর্গাপুর শাখার সভাপতি তছের আলী মন্ডল, গোদাগাড়ী শাখার সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, আফসারুজ্জামান রনি, আব্দুল করিম সরদার, লুৎফর রহমান, রেজাউল করিম, আইয়ুব আলী, আহসান হাবিব বাবু, বেলাল, নওসাদ আহম্মেদ, সাহেবুল ইসলামসহ বিভিন্ন উপজেলার যুগ্ন আহবায়ক ও উপজেলার শিল্পী উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ।

শোক সভায় বক্তারা মরহুমের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো.আবু হানিফ এবং দোয়া পরিচালনা করেন হযরত আল্লামা মুফতি মুহাম্মদ আল আমিন।

উল্লেখ্য গত ১১ আগস্ট মরহুম মাহফুজ হোসেন (৪৫) সন্ধ্যায় সিটি বাইপাস ওভয়ের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যায়। ১২ আগস্ট উপজেলার দারুশা আফি-নেপালপাড়ায় পারিবারিক গোরস্থানে মরহুমের দাফনকাজ সম্পন্ন করা হয়।

 



Our Like Page
Developed by: BD IT HOST