পীরজাদা মোঃ মাসুদ হোসেন স্টাফ রিপোর্টার
আজ ০৯ নভেম্বর বিকাল ৩ টায় খালেদার স্বামীর বাড়ি লক্ষ্মীপুর সদরের চররুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। তার স্বামীর নাম আব্দুর রহিম, সে চররুহিতা গ্রামের আবুল কাশেম এর পুত্র।
খালেদা আক্তার- রায়পুর পৌর ০৩ নং ওয়ার্ড বয়াতী বাড়ির মৃত মোহাম্মদ মিয়ার কন্যা। দুই সন্তানের জননী খালেদার বয়স ৩৫ বছর। বিভিন্ন সময় যৌতুকের দাবীতে খালেদার উপর অমানবিক অত্যাচারের অভিযোগ রয়েছে তার স্বামীর বাড়ির লোকজনের বিরুদ্ধে।
৯ নভেম্বর সোমবার বিকাল ৩ টায় যৌতুকের দাবী মেনে না নেয়ায়, তার স্বামীর বাড়ির লোকজন জোর করে তার মুখে বিষ ঢেলে দেয়। এরপর খালেদাকে একা ঘরে আটকিয়ে রেখে দরজার বাহিরে তালা দিয়ে পালিয়ে যায় তারা। ঘরে ছটপট করতে করতে খালেদা মৃত্যূর কোলে ঢলে পড়ে। সন্ধা ছয়টায় খালেদাকে দরজা ভেঙ্গে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।