August 9, 2026, 11:06 pm
শিরোনামঃ
ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্নীতির মাধ্যমে ৬ বছরে শত কোটি টাকার মালিক রাজউকের ইমারত পরিদর্শক নির্মল মালো বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ফাইটার বাবলু’ কুপিয়ে হত্যা

Reporter Name

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তার এবং মাদক সংশ্লিষ্ট বিরোধকে কেন্দ্র করে আজাদ হোসেন বাবলু (৪০), যিনি ফাইটার বাবলু নামে পরিচিত, সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজীর হাট সড়কের পাশে মিদ্দা বাড়ির সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিরবতা ভেঙে হঠাৎ করেই তারা চিৎকারের শব্দ শুনতে পান। সকালে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বাবলুর নিহতর দেহ পড়ে আছে এবং তার মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত বাবলু এলাকার কুখ্যাত সন্ত্রাসী কদু আলমগীরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাবলু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও নানা অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সম্প্রতি তিনি মাদক মামলায় আটক হয়ে কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছিলেন।

স্থানীয় একাধিক সূত্রের দাবি,গত ১ জুন উত্তর জয়পুর এলা কার একটি প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপের সদস্য বেলজিয়াম সুমনকে মাদকসহ পুলিশের হাতে তুলে দেন বাবলু ও তার সহযোগীরা। ধারণা করা হচ্ছে, এর প্রতিশোধ হিসেবেই তাকে হত্যা করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST