July 12, 2026, 2:49 am
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা

Reporter Name

নূর মোহাম্মদঃ

:গ্রাম আদালতের মামলা নিষ্পত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে চর রমনী মোহন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নয়ন বেগমকে সংবর্ধনা দিয়েছে ইউনিয়ন পরিষদ।

সোমবার (৬ জুলাই) চর রমনী মোহন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ (ইউপি সদস্যগণ) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।

বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে সাধারণ মানুষের বিরোধ নিষ্পত্তিতে চর রমনী মোহন ইউনিয়ন পরিষদ যে সাফল্য অর্জন করেছে, তা পুরো ইউনিয়নের জন্য গৌরবের। এই অর্জনের পেছনে প্যানেল চেয়ারম্যান নয়ন বেগমসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা রয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে নয়ন বেগম বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়; এটি ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। ভবিষ্যতেও জনগণের আস্থা ধরে রেখে আরও দায়িত্বশীলভাবে কাজ করে যেতে চাই।”

উল্লেখ্য, সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের মূল্যায়নে গ্রাম আদালতের মামলা নিষ্পত্তিতে সর্বোচ্চ সফলতা অর্জন করে ২১টি ইউনিয়নের মধ্যে প্রথম স্থান লাভ করে চর রমনী মোহন ইউনিয়ন পরিষদ। এ অর্জনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মারমার কাছ থেকে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান নয়ন বেগম।



Our Like Page
Developed by: BD IT HOST