July 23, 2026, 6:02 pm
শিরোনামঃ
গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলের অভিযোগে শিক্ষার্থীদের ৫ দফা দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম সরকারি খাদ্য গুদামে চলতি ধোরো ধান সংগ্রহে ধীরগতি শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন**
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক

Reporter Name

নূর মোহাম্মদঃ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের মো. শহীদুল্লাহর ছেলে মো. মোশারফ হোসেন (৩৫), চর কাছিয়া গ্রামের সামু মাঝির ছেলে মামুদ (৪০), চাঁদপুরের হাইমচর উপজেলার আলগীবাজার ইউনিয়নের পূর্ব চর কৃষ্ণপুর গ্রামের আলী আহমেদ মালের ছেলে সাদেক হোসেন মাল (৩৮) এবং একই উপজেলার গন্ডামারা ইউনিয়নের আবদুল লতিফ ব্যাপারীর ছেলে মানিক ব্যাপারী (৩২)।

পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের বটতলা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত’গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

এসময় চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়’তাদের কাছ থেকে দুটি চাকু, একটি রামদা, একটি চাপাতি, একটি কিরিচ এবং ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের বহনকৃত একটি সিএনজিচালিত অটোরিকশা।

এসময় স্বপন নামে এক ডাকাতসহ আরও দুই-তিনজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আটক ডাকাতদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST