November 14, 2026, 1:27 pm
শিরোনামঃ
দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত নোয়াখালী জেলার বিভিন্ন থানা ও সার্কেল অফিস পরিদর্শন করলেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন রাজউক ইন্সপেক্টর বাদল ও কারারক্ষী ফয়সাল উভয়ের বিরুদ্ধেই অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগ: গুলি ও হুমকিতে সাংবাদিকতার কণ্ঠরোধ বন্ধ করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে কলম চলবে “নতুন ব্যবসা সৃষ্টি,ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও কৌশল বাস্তবায়ন” শীর্ষক আলোচনা সভা ও জিডিএস ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড ২০২৬ বার্ষিক জুডিশিয়াল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত সাংবাদিকদের প্রবেশে প্রেস ক্লাবের সদস্যপদ বাধ্যতামূলক—এ কেমন মানসিকতা মেয়র পদপ্রার্থীদের?
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ

Reporter Name

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় একটি হোটেল কর্মচারীকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল পিয়াসীর কর্মচারী মো. রাজ বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে ১২ থেকে ১৫ জন ব্যক্তি হোটেল পিয়াসীতে গিয়ে মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় কর্মচারী রাজ তাদের সঙ্গে মালিকের কথা বলার ব্যবস্থা করার চেষ্টা করলে তাঁকে জোর করে পাশের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, সেখানে তাঁকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়।

পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাম পায়ে আঘাত করা হয়। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হলে সহকর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এ ঘটনার পেছনে রাজু নামের এক ব্যক্তির নেতৃত্ব রয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “একজন ভুক্তভোগী থানায় এসে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST