July 28, 2026, 9:05 am
শিরোনামঃ
৯/১১-এর ২৫তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে মামদানির অংশগ্রহণ ঠেকাতে পিটিশন, স্বাক্ষর প্রায় ১৭ হাজার অহংকার : ধূলিকণার মহাকাব্য (প্রথম কিস্তি)-অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ স্বরনে ৭১, হৃদয়ে বাংলাদেশ-এর সভা মঙ্গলবার ,২৮ জুলাই ২০২৬ নিউইয়র্কে সাম্প্রতিক বিশ্ব ভাবনা ও সমসাময়িক বাংলাদেশ সেমিনার অনুষ্ঠিত আজ জাতিসংঘের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে শিশু শিক্ষার্থীকে বলৎকার, মাদ্রাসা শিক্ষক কারাগারে

Reporter Name

নূর মোহাম্মদঃ

লক্ষ্মীপুরে শিশু শিক্ষার্থীকে বলৎকার করার অভিযুক্ত শিক্ষক হোসাইন মাহমুদকে (২৭) কারাগারে পাঠিয়েছে আদালত।সোমবার (১৭ অক্টোবর) বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন মামলা ও কারাগারের বিষয় নিশ্চিত করেন।এরআগে রাত ১টার দিকে শহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো.জহিরুল আলম পৌরসভার (১২নং ওয়ার্ড) লাহারকান্দি এলাকায় একটি বাড়ি থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করেন।

অভিযুক্ত শিক্ষক হোসাইন মাহমুদ লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লাহারকান্দি ‘তাহ্ফিজুল কুরআন ওয়াসসুন্নাহ্ মাদ্রাসার’ আরবি শিক্ষক ও সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের হাফিজ মাষ্টার বাড়ীর সালাউদ্দিনের ছেলে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী (ছাত্র) ওই মাদ্রাসার হাফেজী ৮ পারা পড়ছেন।পুলিশ ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী পড়ালেখা শেষ করে তার সহপাঠীদের সঙ্গে ঘুমাতে যায়। রাত ১১টার দিকে শিক্ষক হোসাইন মাহমুদ তার কক্ষে ডেকে নেয় ছাত্রকে। একপর্যায়ে জোরপূর্বক ছাত্রকে (বলৎকার) সর্বনাশ করে শিক্ষক। পরে শিক্ষার্থী মাদ্রাসা থেকে কৌশলে তার বাড়ীতে চলে যায়। মাদ্রাসা থেকে ১ কিলোমিটার উত্তরে তার বাড়ী।

ওই শিক্ষক মাদ্রাসার অপর দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে (ক্ষতিগ্রস্ত) ছাত্রের বাড়ীতে যান। এর আগেই শিক্ষার্থী তার মা-বাবার কাছে সবকিছু খুলে বলে। এরমধ্যেই অভিভাবকরা থানায় পুলিশকে বিষয়টি জানিয়ে রাখে। শিক্ষককে বাড়ীতে আটকিয়ে রেখে পুলিশে সোপর্দ করে।পরে (আজ) সোমবার দুপুরে শিক্ষার্থীর বাবা বাদি হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।জানতে চাইলে ‘তাহ্ফিজুল কুরআন ওয়াসসুন্নাহ্ মাদ্রাসার’ প্রধান শিক্ষক ও পরিচালক মো. ফয়েজ বলেন বিষয়টি আমার জানা নেই। কেউ যদি শিক্ষার্থীর সাথে খারাপ কাজ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমি সহায়তা করবো।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইন একটি মামলা হয়েছে। দুপুরে অভিযুক্ত শিক্ষককে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেয়।

এর আগেও লক্ষ্মীপুর পৌরসভার (১২নং ওয়ার্ড) পশ্চিম লাহারকান্দি গ্রামের খাঁ-গো বাড়ী সংলগ্ন অবস্থিত ‘তাহ্ফিজুল কুরআন ওয়াসসুন্নাহ্ মাদ্রাসার’ গতবছর ২০২১ সালেও একইভাবে এক শিক্ষার্থী (বলৎকার) সর্বনাশের শিকার হয়। সেইসময় সঠিক বিচার না হওয়ায়। আজ আরেক শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়। এতে স্থানীয় গ্রামবাসী এ মাদ্রাসার পরিচালনা কমিটির বিরুদ্ধে তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST