July 24, 2026, 8:39 am
শিরোনামঃ
গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলের অভিযোগে শিক্ষার্থীদের ৫ দফা দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম সরকারি খাদ্য গুদামে চলতি ধোরো ধান সংগ্রহে ধীরগতি শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন**
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে মাসুম ভুঁইয়া আলোচনায়

Reporter Name

নূর মোহাম্মদঃ আগামী ২১ নভেম্বর লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া আলোচনায় রয়েছেন।

তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
আওয়ামী পরিবারের সন্তান হিসাবে ছাত্র জীবন থেকে তিনি বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।১৯৮৯ সালে পৌর ছাত্রলীগের যুগ্নসাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০০ সাল থেকে পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। গত দুই সেশন তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী রেহান উদ্দিন ভূঁইয়া বাড়ীর মরহুম কামাল উদ্দিন ভুঁইয়ার সন্তান তিনি।কামাল ভূইয়া আমৃত্যু জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন।আওয়ামী লীগের দুঃসময়ে দলের নেতা -কর্মীদের অর্থনৈতিক ভাবে তিনি ব্যাপক সহযোগিতা করেন। দলের দূর্দিনে কামাল ভূইয়ার ত্যাগ আজও আওয়ামী লীগের নেতারা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার মামা প্রয়াত আ ন ম ফজলুল করিম ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়া মী লীগের সিনিয়র সহসভাপতি। আরেক মামা মনি রুল করিম ছিলেন লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।কর্মীবান্ধব নেতা হিসাবে মাসুম ভুঁইয়া ইতিমধ্যই ব্যপক প্রশংসা কুড়িয়েছেন। লক্ষ্মী পুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে তিনি দলী য় নেতাকর্মীদের পরামর্শ ও অংশগ্রহণে পৌর সভা পরিচালিত করছেন।

মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া বলেন,দল যদি আ মাকে যোগ্য মনে করেন তাহলে ইনশাআল্লাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে আমি আ মার দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মী পুরের সকল আসনে বিজয়ী করবো।দলকে সুসংগ ঠিত করে জামাত বিএনপির সকল অপতৎপরতা কঠোর ভাবে মোকাবেলা করবো।

আওয়ামী পরিবারের সন্তান হিসাবে তরুণ প্রজন্মের নেতা-কর্মীদের চাওয়া তারুণ্য দীপ্ত নেতৃত্ব মোজাম্মে ল হায়দার মাসুম ভুঁইয়াকে আগামীদিনের বিরোধী দলের আন্দোলন সংগ্রাম মোকাবিলায় জেলা আও য়ামী লীগের সাধারণ সম্পাদক করা হোক।



Our Like Page
Developed by: BD IT HOST