May 14, 2026, 10:11 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

Reporter Name

মো. সবুজ হোসেন রাজা, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুসফিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাত জাহান, উপজেলা বিএনপির সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. এমদাদুল হক নওশাদ এবং সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী।

এসময় ইউএনও মো. কামরুজ্জামান শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “শহিদদের স্মৃতিকে সম্মান জানাতে এবং তাদের পরিবারের প্রতি সহযোগিতা প্রদানের জন্য আমরা নিরলস কাজ করছি। শাহজাদপুরে গণঅভ্যুত্থানের শহিদ তিনজনের কবর আমি নিজে জিয়ারত করেছি এবং তাদের শহিদ হিসেবে সরকারি স্বীকৃতির জন্য পদক্ষেপ গ্রহণ করেছি।”

সভায় আরও বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম.এ জাফর লিটন, সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসেন এবং শাহজাদপুর থানার ওসি (অপারেশন) মো. আবু সাঈদ।

জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহিদ তিনজনের পরিবার ও আহত ২৫ জনের পরিবারের সদস্যরা এ স্মরণসভায় উপস্থিত ছিলেন। এছাড়াও শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST