November 22, 2026, 10:45 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবিতে মুসল্লীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Reporter Name

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপু পৌর শহরের দ্বারিয়াপুর বাজারের বাটার মোড়ে শুক্রবার বাদ জুম্মা শাহজাদপুর পৌর এলাকা সহ ১৩টি ইউনিয়নের শতাধিক মসজিদের মুসল্লি, মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা মদের দোকান বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

জুম্মার নামাজ পর বিভিন্ন মসজিদের মুসল্লিা ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর বাজারের বাটারমোড় এলাকায় সমবেত হয়।

এরপর এখানে মদের দোকান বন্ধের দাবীতে মানববন্ধন করে। আধাঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে তারা মদের দোকান অবিলম্বে বন্ধের দাবীতে শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর একই দাবীতে ওই স্থানে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন,নুকালি ক্যাডেট মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মওলানা রাশেদুল হাসান, বাড়াবিল মাদ্রাসার প্রধান শিক্ষক মওলানা ফুয়াদ হাসান, দ্বারিয়াপুর বায়তুল মকাদ্দেস জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা নুর আলম, দ্বারিয়াপুর আওমিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা আবুল হাসান, শাহজাদপুর সরকারি কলেজের ইমাম হাফেজ মওলানা মোস্তফা সরকার, মওলানা মাসুদ রানা ও শাহজাদপুর পল্লিবিদ্যুতের পরিচালক ফারুক সরকার। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র শাহজাদপুর পৌর মার্কেটের একটি দোকানে প্রকাশ্যে মদ বিক্রি করে আসছে। ফলে শাহজাদপুরের অলিতে গলিতে মদের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে।

স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র সহ সর্ব স্তরের তরুণ ও যুবক এই মদের নেশায় আশক্ত হয়ে অকালে জীবন ধংস করছে। অনেকের মেধাবী সন্তান এই নেশায় আশক্ত হয়ে পড়ায় ওই পরিবার ধংস হয়ে গেছে এ থেকে শাহজাদপুরবাসিকে পরিত্রাণ দিতে সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে সবার আগে তিনি শাহজাদপুরে মদের দোকান বন্ধের ব্যবস্থা করবেন।

তিনি তার কথা অনুযায়ী নির্বাচিত হওয়ার পর শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবী জানিয়ে যথাযথ কতৃপক্ষোর কাছে ডিও লেটার প্রেরণ করার পরেও সংশ্লিষ্ট কতৃপক্ষ অজ্ঞাত কারণে অদ্যাবধী তা বন্ধ করেননি।

ফলে শাহজাদপুরের যুব সমাজ ধংসের দ্বারপ্রান্তে পৌছেছে। এ থেকে শাহজাদপুরের তরুণ সমাজকে রক্ষায় জরুরী ভিত্তিতে শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবী জানিয়ে তারা বক্তব্য দেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সবুজ রানা বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া আমাদেও পক্ষ থেকে যে সকল পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নিচ্ছি।



Our Like Page
Developed by: BD IT HOST