August 17, 2026, 5:39 am
শিরোনামঃ
৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ কোম্পানীগঞ্জের চরকলমীর গৃহবধু কোহিনুর নেশাখোরস্বামী জহিরের নির্যাতনে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে স্বামীর নৃশংসতায় প্রাণ গেল নববধূ রোমানার

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয়েছেন রোমানা খাতুন (২৫) নামে এক গৃহবধূ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা পুরানপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রোমানা উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে। এক বছর আগে শাহজাদপুর উপজেলার ব্রজবালা পুরানপাড়া গ্রামের আফছার আলীর ছেলে আশরাফুল ইসলাম সোহাগ (২৮)-এর সঙ্গে তার বিয়ে হয়। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে একাধিকবার দুই পরিবারের মধ্যে সমঝোতা বৈঠক হলেও বিরোধ মেটেনি।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ব্যক্তিগত বিষয়ে রোমানা ও সোহাগের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সোহাগ ধারালো ছুরি দিয়ে স্ত্রীর বুকে ও পিঠে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রোমানার। পরে বিষয়টি ধামাচাপা দিতে ঘরের মেঝে ও বিছানার রক্ত পরিষ্কার করে সোহাগ প্রচার করতে থাকে যে, তার স্ত্রী পাতলা পায়খানায় অসুস্থ হয়ে মারা গেছে।

খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আছলাম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত রোমানার দুলাভাই বায়েজিদ হোসেন জানান, বিয়ের আগে থেকেই সোহাগের সঙ্গে অন্য এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক চাপে সে রোমানাকে বিয়ে করলেও বিয়ের পর থেকেই তার ওপর নির্যাতন চালিয়ে আসছিল। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।

শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। তখন বাড়ির অন্যান্য সদস্যরা পলাতক ছিল। তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্বামী আশরাফুল ইসলাম সোহাগকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ দাবি করে, তার স্ত্রী আত্মহত্যা করেছে। তবে লাশের সুরতহাল প্রতিবেদনের পর অধিকতর জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে এবং এর কারণ হিসেবে দাম্পত্য কলহের কথা উল্লেখ করে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST