May 20, 2026, 7:31 am
শিরোনামঃ
দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি গ্রেপ্তার

Reporter Name

প্রথম বাংলা : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. হুমায়ুন কবিরকে (৪৮) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

আজ সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজধানীর তুরাগ থানাধীন রানাভোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম জানতে পারে যে, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. হুমায়ুন কবির তুরাগ থানার রানাভোলা এলাকায় অবস্থান করছেন।

পরে ওই রাতেই সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সিটিটিসি জানিয়েছে, গ্রেপ্তারকৃত হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST