March 8, 2026, 7:26 pm
শিরোনামঃ
উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখার আহবান এমপি ওয়াহাবের হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি শিশু কল্যাণ পরিষদ”সাপ্তাহিক আধুনিক সংবাদ”পত্রিকা পক্ষে থেকে ইফতারের দোয়া ও মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন সরকারি ছুটি বাড়িয়ে পরিপত্র জারি ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত ৪ আন্তর্জাতিক বিশ্বতান টীম শ্রীমন্ মহাপ্রভুর আবির্ভাব উৎসব ১৪৩২ এ “চৈতন্যসুধা” অনুষ্ঠানে ডিবি হারুনের নির্যাতনের শিকার কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সজীব রায়হান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সন্ত্রাসী কার্যক্রমের দায়ে ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজতের

Reporter Name

প্রথম বাংলা – চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম। একই সঙ্গে তারা ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।

সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সই করা এক বিবৃতিতে বলা হয়, ‘চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কর্মী-সমর্থকেরা চট্টগ্রাম আদাল ত প্রাঙ্গণে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। ভারতের উসকানি ও মদদে এ ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি। এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেপ্তার করে শহীদ সাইফুল হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে সরকারকে। সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারতের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দু ভাইবোনদের প্রতি আমরা আহ্বান করছি। আর যারা ভারতের চক্রান্তের সঙ্গে একীভূত হয়ে দেশবিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয়, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার নজির দেখাতে হবে সরকারকে।



Our Like Page
Developed by: BD IT HOST